শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
31.9 C
Dhaka

দাম কমলো মটোরোলার দুই স্মার্টফোনের

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে দুই মডেলের স্মর্টফোনের দাম কামিয়েছে বিশ্বের মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। ফোন দুটি হলো- মটো জি৮ পাওয়ার লাইট এবং মটো জি৯ প্লে। গত মাসেই বাংলাদেশের বাজারে সফলভাবে তিনটি স্মার্টফোন উন্মোচন করে বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেড। নতুন দাম অনুযায়ী ক্রেতারা এখন থেকে মটো জি৮ পাওয়ার ফোনটি ১৩,৯৯৯ টাকায় এবং মটো জি৯ প্লে ফোনটি ১৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

মটো জি৯ প্লে: মটোরোলার জি পরিবারে মটো জি৯ প্লে একটি নতুন সংযোজন, যা গতমাসেই বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে। ফোনটির বাজার মূল্য ছিল ১৭,৯৯৯ টাকা কিন্তু বর্তমানে ফোনটি ১৬,৯৯৯ টাকায় কেনা যাবে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম, ২০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সুবিধাসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং মটোরোলার সিগনেচার নিয়ার-স্টক অ্যানড্রয়েড এক্সপেরিয়েন্স থাকবে।

মটো জি৮ পাওয়ার লাইট : ফোনটি সম্প্রতি বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে, যা আলটিমেট পাওয়ারহাউজ হিসেবে সবার কাছে পরিচিত। ফোনটিতে ১৬ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং মটোরোলার সিগনেচার নিয়ার-স্টক অ্যানড্রয়েড এক্সপেরিয়েন্স থাকবে।

বর্তমানে ফোন দুটি গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং সরাদেশের নামকরা স্মার্টফোন শপগুলোতে পাওয়া যাবে। এছাড়া মটোরোলার অনলাইন পার্টনার দারাজ থেকেও ফোন দুটি কেনা যাবে।

মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘বাংলাদেশের ক্রেতাদের কাছ থেকে বিপুল সাড়া পেয়ে আমরা এখন অফলাইন চ্যানেলগুলোর প্রতি নজর দিচ্ছি। আমরা বিশ্বাস করি, বর্তমান বাজারে স্মার্টফোনের দামের বিবেচনায় আমাদের ফোনগুলোর দাম খুবই প্রতিযোগিতাপূর্ণ। কাস্টমারদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে ফোনের দাম আরও প্রতিযাগিতামূলক হবে।’

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

সর্বশেষ

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি