মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
26.3 C
Dhaka

বিকাশ সম্পর্কে প্রয়োজনীয় কিছু টিপস্

টেকভিশন২৪ ডেস্ক: আর্থিক লেনদেনে গ্রাহককে আরো সক্ষমতা ও স্বাধীনতা দিতে বিকাশ অ্যাপে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। আর গ্রাহক নিজেই যেন লেনদেনের এই নতুন পদ্ধতিগুলো সহ অন্য সেবা সম্পর্কে সহজেই জানতে পারেন, সেজন্য বিকাশ অ্যাপে যুক্ত রয়েছে অনেকগুলো টিপস্। ঘরে বসে যখন-তখন এই টিপস্গুলো দেখেই যে কোন লেনদেন সহজেই নিরাপদে অল্প সময়ের মধ্যে করে ফেলা সম্ভব। অর্থ, সময় বাঁচিয়ে এবং ঝামেলা এড়িয়ে বিকাশ দিয়ে প্রতিদিনকার প্রায় সমস্ত লেনদেনের এই ডিজিটাল ব্যবস্থা তাই আজ দেশের পাঁচ কোটি গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছে।  

চলুন, এবার জেনে নেয়া যাক বিকাশ অ্যাপের এই টিপস্গুলো সম্পর্কে।

অ্যাপের হোমস্ক্রিনের একদম উপরে ডানদিকে রয়েছে বিকাশ লোগো। এই লোগোতে ক্লিক করেই পাওয়া যাবে বিকাশ মেনু।  বিকাশ মেনুর ৯টি বাটন–এ যেসব সেবা সংযুক্ত আছে তা সহজেই জানতে শুরুতেই ক্লিক করতে হবে ‘বিকাশ নিয়ে জানুন’ বা ‘ডিসকভার বিকাশ’ বাটন -এ।

বিকাশ অ্যাপ হোম স্ক্রিনএখানে আসার পর প্রথমেই গ্রাহক পাবেন ”বিকাশ অ্যাপ হোম স্ক্রিন”। এই বাটন ক্লিক করলে দেখা যাবে বিকাশ হোম স্ক্রিন পরিচিতি ভিডিও। হোম স্ক্রিন- এ কোথায় কি আছে তা আদ্যোপান্ত জেনে নেয়ার সুযোগ থাকছে এই ভিডিওতে।

বিকাশ অ্যাপ মেনুপরের বাটনে রয়েছে ”বিকাশ অ্যাপ মেনু”। যেখানে সংযুক্ত ভিডিও থেকে মেনুর বিস্তারিত পাওয়া যাবে। ২মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে রয়েছে সবগুলো মেন্যুর স্ক্রিন সহ বিবরণ।

স্টেটমেন্টভিডিওতে প্রথমেই বলা হয়েছে ”স্টেটমেন্ট” সম্পর্কে। কোথায় কত টাকা খরচ হলো বা কত টাকা কোথা থেকে আসলো এগুলোর হিসাব এক ঝলকেই দেখা যাবে স্টেটমেন্টে। লেনদেনের বিবরণী এবং লেনদেনের সারসংক্ষেপ দুটোই এখান থেকে দেখা যাবে। সারসংক্ষেপে বর্তমান মাস সহ পূর্ববর্তী দুই মাসের হিসাব সংযুক্ত থাকে।

লিমিটভিডিওটতে এর পর বলা হয়েছে “লিমিট” নিয়ে। বাংলাদেশ ব্যাংক এর নীতিমালা অনুসারে সেন্ডমানি, ক্যাশআউট, ক্যাশইন সহ বেশ কিছু সেবার ক্ষেত্রে লিমিট প্রযোজ্য। প্রত্যেক গ্রাহক তার লিমিট কতটা আছে তা লিমিট অপশন থেকে দৈনিক বা মাসিক ভিত্তিতে জেনে নিতে পারেন। অর্থাৎ ধরা যাক একজন তিনটি সেন্ডমানি করেছেন। তাহলে তিনি আর কতবারে সর্বোচ্চ কত টাকা সেন্ডমানি করতে পারবেন তা সহজেই জেনে নিতে পারবেন।

কুপন: বিভিন্ন সময় গ্রাহকদের কুপন দিয়ে থাকে বিকাশ। ”কুপন” অংশে ক্লিক করে কোনো কুপন আছে কিনা তা জেনে নেয়া যাবে। পেমেন্ট করার সময় এই কুপন ব্যবহার করে নির্ধারিত অংকের ছাড় পাবেন গ্রাহক।

রেফার এ ফ্রেন্ডবিকাশ মেনু থেকেই যে কাউকে অ্যাপ রেফার করার সুযোগও পাবেন গ্রাহক। রেফারকারী এবং প্রথমবার অ্যাপ ব্যবহারকারী দুজনের জন্যই রয়েছে বোনাস।

সাপোর্টবিকাশ সংক্রান্ত গ্রাহক সেবা পেতে মেনুতেই সংযুক্ত আছে ”সাপোর্ট” বাটন। এখানে ক্লিক করে লাইভ চ্যাট অথবা ইমেইল এর মাধ্যমে যেকোন গ্রাহক সেবার জন্য গ্রাহকসেবা কেন্দ্রের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন গ্রাহক।

সেটিংস”সেটিংস” এ ছবি বা নাম পরিবর্তন সেবাও নেয়া যাবে এই বাটন থেকেই।

তাছাড়া বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরে কিভাবে সেন্ড মানি করতে হবে এবং পরের ধাপগুলো সম্পর্কেও এখানে ভিডিও ক্লিপ থেকেই জানা যাবে।

পে বিলবিকাশের অন্যতম জনপ্রিয় সেবা ”পে বিল” কিভাবে ব্যবহার করা যাবে এখানে ক্লিক করে প্রতিটি বিদ্যুৎ বিতরণ কোম্পানির বিল ধাপে ধাপে পরিশোধ পদ্ধতি ভিডিওতে দেখে নিতে পারবেন গ্রাহক।

কিউআর কোডপেমেন্টে বিশ্বব্যাপি ব্যবহৃত জনপ্রিয় মাধ্যম ”কিউআর কোড”। বিকাশে কিউআর কোডের ব্যবহার সম্পর্কে গ্রাহককে জানাতে এখানে যুক্ত হয়েছে কিউআর কোড ব্যবহারের পদ্ধতির ভিডিও।

আপনার মতামত দিনবিকাশ অ্যাপ ব্যবহার করে গ্রাহক কতটা সন্তুষ্ট বা অসন্তুষ্ট তা জানানোর সুযোগ রয়েছে “আপনার মতামত দিন” বাটন-এ। এখানে ক্লিক করেই গ্রাহক তার মতামত জানাতে পারবেন যা বিকাশ অ্যাপের সেবা আরো মসৃণ করতে সহায়তা করবে।

বিকাশ অ্যাপে নতুন যা আছেপ্রতিনিয়তই নানান সেবা যুক্ত হচ্ছে বিকাশ অ্যাপে। ”বিকাশ অ্যাপে নতুন যা আছে” ট্যাপ করে নতুন সেবা সম্পর্কে জানার এই সুযোগ গ্রাহককে আপডেটেড রাখবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি