বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
25 C
Dhaka

ঢাকার বিমানবন্দর থেকেই রোমিং সেবা পাবেন গ্রামীণফোন গ্রাহকরা

টেকভিশন২৪ ডেস্ক: এখন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই রোমিং সংশ্লিষ্ট সব সুবিধা নিতে পারবেন গ্রামীণফোনের গ্রহকরা। এ উপলক্ষ্যে সম্প্রতি বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জে একটি অত্যাধুনিক সার্ভিস কিয়স্ক চালু করেছে প্রতিষ্ঠানটি। মূলত গ্রাহকদের অভিজ্ঞতার মানোন্নয়ন ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধির ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কিয়স্ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব, চিফ বিজনেস অফিসার . আসিফ নাইমুর রশিদ এবং প্রতিষ্ঠানটির হেড অব সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট আওলাদ হোসেন।  

ঢাকার বিমানবন্দর থেকেই রোমিং সেবা পাবেন গ্রামীণফোন গ্রাহকরা
ঢাকার বিমানবন্দর থেকেই রোমিং সেবা পাবেন গ্রামীণফোন গ্রাহকরা

সার্ভিস কিয়স্কের উন্মোচন গ্রামীণফোনের ‘কাস্টমার-ফার্স্ট’ কৌশলেরই অংশ, যা স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক তৈরিতে ভুমিকা রাখবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি এই আন্তর্জাতিক রোমিং কিয়স্ক চালু করেছে যেনো গ্রাহকরা দেশের বাইরে যাওয়ার আগে শেষ মুহূর্তেও গ্রামীণফোনের সেবা গ্রহণ করতে পারেন – আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু করতে পারেন এবং দেশের বাইরে যাওয়ার আগে আন্তর্জাতিক রোমিং সম্পর্কিত অন্যান্য সেবাও গ্রহণ করতে পারেন। অত্যাধুনিক এ কিয়স্কের মাধ্যমে নিশ্চিত করা হবে দেশের বাইরে যাওয়ার আগে গ্রাহকরা যেনো প্রয়োজনীয় সকল সেবা উপভোগ করেন। 

অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জে আমাদের প্রথম নতুন সার্ভিস কিয়স্ক চালু করতে পেরে আমরা আনন্দিত। এটা আমাদের ‘কাস্টমার-ফার্স্ট’ কৌশল গ্রহণের প্রতিশ্রুতিরই প্রতিফলন, যা নিশ্চিত করছে আমাদের গ্রাহকরা যেনো দেশের বাইরে পর্যন্ত আরও সহজে সময়োপযোগী ডিজিটাল সেবা গ্রহণ করতে পারেন এবং তাদের সেবার অভিজ্ঞতা আরও উন্নত হয়।’

উন্মোচনের পরপরই কিয়স্ক থেকে সেবাদান কার্যক্রম শুরু হয়। গ্রামীণফোনের যেসব গ্রাহক দেশের বাইরে কাজে বা ভ্রমণে যাচ্ছেন তারা এ কিয়স্ক থেকে রোমিং সেবা চালু করে নিতে পারবেন। এছাড়াও, সেবা হিসেবে রোমিং মাইজিপি’তে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এখন গ্রাহকরা যেকোন সময় এ সেবা গ্রহণ করতে পারবেন।    

এই সপ্তাহের জনপ্রিয়

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কমিউনিটি উন্নয়নে অবদানের...

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে...

কড়াকড়ির সময়ে বিকাশ-নগদে যা যা করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল...

প্রিমিয়াম ফিচারের হেলিও ৯৫

টেকভিশন২৪ ডেস্ক: নতুন বছরে হেলিও মোবাইল তাঁদের লাইনআপে নিয়ে...

কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: লেনোভো আইডিয়াসেন্টার মিনি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কমপ্যাক্ট ডেস্কটপ কম্পিউটারের বাজারে নতুন সংযোজন...

সর্বশেষ

কড়াকড়ির সময়ে বিকাশ-নগদে যা যা করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল...

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

টেকভিশন২৪ ডেস্ক: ওপেনএআই যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির ফ্রি ও ‘গো’ গ্রাহকদের...

ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬ টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড...

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের...

এআই, আইওটি সমৃদ্ধ এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক...

কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: লেনোভো আইডিয়াসেন্টার মিনি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কমপ্যাক্ট ডেস্কটপ কম্পিউটারের বাজারে নতুন সংযোজন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি