রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এম.এসসি. ইন সাইবার সিকিউরিটি প্রোগ্রামের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষাগত উৎকর্ষ এবং ডিজিটাল সমাজের বিকশিত চাহিদা মেটানোর অঙ্গীকারের প্রতীক  হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগামী ফল সেমিস্টার ২০২৪ (জুলাই)  থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাবের অধীনে এম. এসসি. ইন সাইবার সিকিউরিটি প্রোগ্রাম চালু করা হয়। ০৯ মার্চ  ২০২৪ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আমিনুল ইসলাম মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সেীর মহাপরিচালক আবু সৈয়দ মোঃ কামরুজ্জামান, এনডিসি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চীফ টেকনিক্যাল অফিসার প্রকৌশলী মোঃ মুশফিকুর রহমান, নগদের টেকনোলজি অডিটের সিনিয়র ম্যানেজার এন এম আই  রাইসুল বারী, এসিএনএ বি আই এন চাটার্য একাউন্টেন্টস এর পরিচালক ( আইটি অডিট) এ এন এম সাখাওয়াত হোসেন, বাইটস কেয়ার লিমিেিটডের  প্রধান নির্বাহী কর্মকর্তা এম গোলাাম সারওয়ার ও আশা ইন্টারন্যাশনালের হেড অব ইনফরমেশন সিকিউরিটিমোঃ সাইফুল ইসলাম।   অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিয় বিভাগের প্রধান ইমরান মাহমুদ এম. এসসি. ইন সাইবার সিকিউরিটির প্রোগ্রমের পরিচালক ও সহযোগী অধ্যাপক মোঃ মারুফ হাসান।   

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দু এবং সাইবার নিরাপত্তা ছাড়া জীবন ঝুঁকিপূর্ণ। সামাজিক মাধ্যম থেকে অনলাইন ব্যাংকিং পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর আমাদের নির্ভরশীলতা, সাইবার স্পেসে দুর্বলতার দ্বারকেও খুলে দিয়েছে। ইন্টারনেট এবং মোবাইলের দ্রæত বিকাশ, সাইবার নিরাপত্তাকে কেবল ব্যক্তি এবং ব্যবসায়ের জন্য নয়, পুরো জাতির জন্য প্রধান উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশ যখন স্মার্ট জাতি হওয়ার দিকে অগ্রসর হচ্ছে, তখন সাইবার সিকিউরিটির ভূমিকা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে, সাইবার সিকিউরিটির পরিদৃশ্য দ্রæত পরিবর্তন হচ্ছে। সাইবার হুমকিগুলির বর্ধিত জটিলতা, নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, যা দক্ষ সাইবার সিকিউরিটি পেশাদারদের ঘাটতিও প্রকাশ করেছে। এই ঘাটতি একটি বৈশ্বিক সমস্যা, যা বিশ্বের বিভিন্ন জাতি ও শিল্পে প্রভাব ফেলেছে। বাংলাদেশে, আমরা এমন বিশেষজ্ঞদের প্রয়োজনীয়তা অনুভব করেছি, যারা এই ডিজিটাল ক্ষেত্রের জটিলতাগুলো নেভিগেট করতে পারে এবং আমাদের অবকাঠামো এবং তথ্যগুলি সাইবার হুমকিগুলি থেকে সুরক্ষিত রাখতে সক্ষম ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময় কর্মক্ষেত্রের গতিশীল চাহিদা পূরণের জন্য উদ্ভাবনী ও সৃজনশীল শিক্ষামূলক সমাধান প্রদানের অগ্রণী ভূমিকা রেখে এসেছে। আমাদের সাইবার সিকিউরিটি বিষয়ে এম.এস.সি. প্রোগ্রামটি ডিজিটাল নিরাপত্তা ক্ষেত্রে দক্ষতার ঘাটতি দূর করার একটি কৌশলগত উদ্যোগ। এই প্রোগ্রামটি সাইবারসিকিউরিটি সেক্টরের বর্তমান এবং ভবিষ্যতের চাহিদা অনুযায়ী সুনিপুণভাবে ডিজাইন করা হয়েছে, নিশ্চিত করা হয়েছে যে আমাদের স্নাতকরা শুধু তাত্ত্বিক ধারণাতেই নয়, বাস্তবিক প্রয়োগেও পারদর্শী হবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি