বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

ডিজিটাল ক্যাম্পেইনে মার্সেল এসিতে ইন্সটলেশন ও বিদ্যুৎ বিল ফ্রি !

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের এয়ার কন্ডিশনার বা এসি কিনলে ২১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। আরো পাবেন বিনামূল্যে এসি ইন্সটলেশনের সুবিধা। দেশব্যাপী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু করা ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯’ এর আওতায় এই বিশেষ ক্রেতা সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে মার্সেল।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি, ২০২১) রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে ‘এসি ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯’ শীর্ষক এক ডিক্লারেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে জানানো হয়, বিক্রয়োত্তর সেবা কার্যক্রম সহজ, দ্রুত ও আরো উন্নত করতে অনলাইন অটোমেশনের আওতায় আনতে সারা দেশে চলেছে পরিচালিত হয়েছে ক্যাম্পেইনের আটটি সিজন। সবগুলো সিজনেই মিলেছে ব্যাপক গ্রাহক সাড়া। যার প্রেক্ষিতে ক্যাম্পেইনের সিজন ৯ শুরু করছে মার্সেল এসি। ১৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে এই ক্যাম্পেইন। চলবে ৩১ মে, ২০২১ পর্যন্ত।

এদিকে ২০২১ সাল ও ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ক্যাম্পেইনের আওতায় মার্সেল ব্র্যান্ডের ২ টন পর্যন্ত যেকোনো মডেলের এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ক্রেতাদের ২১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগসহ বিনামূল্যে ইন্সটলেশন সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ূন কবীর, এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান, তানভীর রহমান, আরিফুল আম্বিয়া, ড. সাখাওয়াৎ হোসেন, ফিরোজ আলম, মফিজুর রহমান জাকির প্রমূখ।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালীন মার্সেল এসি কেনার পরপরই ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং এসির মডেল নাম্বার নির্দিষ্ট সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও সারা দেশে বিস্তৃত মার্সেলের ৭৬টি সার্ভিস সেন্টার থেকে দ্রুত বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহকেরা। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন।

এসিতে ১ বছরের রিপ্লেসমন্ট সুবিধার পাশাপাশি কম্পেসরে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে মার্সেল। এছাড়া প্রতি ১০০ দিন পর পর ফ্রি সার্ভিসিং পাচ্ছেন গ্রাহকরা। এদিকে সারা দেশে চলছে মার্সেলের ‘এসি এক্সচেঞ্জ’ ক্যাম্পেইন। এর আওতায় গ্রাহকেরা যেকোনো ব্র্র্যান্ডের পুরনো এসি জমা দিয়ে মার্সেলের যেকোনো মডেলের নতুন এসি ২৫ শতাংশ ছাড়ে কিনতে পারছেন।

কর্তৃপক্ষ জানায়, চলতি বছর ‘ডায়মন্ড’ সিরিজে সুপার সেভার মডেলের নতুন স্মার্ট এসি বাজারে ছেড়েছে মার্সেল। নতুন মডেলের এই স্মার্ট এসিতে ইকো মুডে ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় মাত্র ২ টাকা ৮৮ পয়সা। যা কিনা বুয়েট কর্তৃক সার্টিফাইড। এই স্মার্ট এসির আয়োনাইজার ফিচার রুমকে রাখবে ধূলাবালি, ব্যাকটেরিয়া ও ভাইরাসমুক্ত। রিমোট কন্ট্রোল ছাড়াই অ্যাপের সাহায্যে ভয়েস কমান্ডের মাধ্যমে এই এসির শীতাতপ কমানো, বাড়ানো, বন্ধ বা চালু করা যায়। মার্সেলের আওটি বেজড এই স্মার্ট এসিতে সহজেই জানা যাবে, প্রতিদিন বা মাসিক বিদ্যুৎ বিল কত আসছে? ভোল্টেজ লো না হাই? কম্প্রেসর কি ওভারলোডে চলছে?

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

সর্বশেষ

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি