বুধবার, নভেম্বর ১১, ২০২৬
25 C
Dhaka

ডিজিটাল কৃষি প্রযুক্তির ব্যবহারে বাকৃবিকে জোরাল উদ্যোগের আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল যুগের উপযোগী মানুষ গড়ে তুলতে না পারলে শিক্ষার মূল লক্ষ্য অর্জন সম্ভব নয়, বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।তিনি গবেষণার পাশাপাশি ডিজিটাল কৃষি প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে জোরালো উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তার মতে ডিজিটাল যুগের প্রযুক্তি যেমন রোবোটিক্স, আইওটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন ইত্যাদি প্রযুক্তি কৃষি খাতেও ব্যাপকভাবে ব্যবহৃত হবে।

মন্ত্রী বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,টাইমস হায়ার এডুকেশন –এর তালিকায় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর এক হাজার থেকে এক হাজার দুইশ’র মধ্যে স্থান লাভ উপলক্ষ্যে বাকৃবি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাকৃবি আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো: তাজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান,বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এবং মিডিয়া ব্যাক্তিত্ব সুভাষ সিংহ রায়।বাকৃবি আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: হারুন অর রশীদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাকৃবি এই অর্জন অত্যন্ত গৌরবের উল্লেখ করে বলেন, কৃষি ভিত্তিক এই দেশে সর্বশ্রেষ্ঠ কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটির এই অর্জন বাংলাদেশের অর্জন, এই অর্জন বাংলাদেশের জন্য বড় পাওনা।

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি জনাব মোস্তাফা জব্বার বলেন, প্রায় সতের কোটি মানুষের এই দেশটিতে খাদ্যে উদ্বৃত্ত হবার অবস্থানে পৌছানোটা বঙ্গবন্ধুর কৃষক ও কৃষির উন্নয়নে গৃহীত পদক্ষেপের ধারাবাহিকতার ফসল।বাংলাদেশের এই রূপান্তরে মানব সম্পদ সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন বিশ্বে হাজার হাজার প্রতিষ্ঠানের মধ্যে বাকৃবি ১হাজার থেকে ১২শতের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা একটি অসাধারণ বিষয়।বঙ্গবন্ধুর পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সামনে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার বঙ্গবন্ধু কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে নিয়ে ভাবতেন, তাদের মর্যাদা দিয়েছেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা সেই পথই অনুসরণ করছেন।

তিনি নির্বাচনী ইশতেহারে গ্রাম হবে শহর এই ধারণাকে স্থান দিয়েছেন। তার যুগান্তকারী ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ফলে করোনা অতিমারির প্রতিবন্ধকতা অতিক্রম করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জিডিপি অর্জন বিশ্বে চমক সৃষ্টি করেছে। অতীতে তিনটি শিল্প বিপ্লব মিস করে শেখ হাসিনা পশ্চাদপদ একটি দেশকে চতুর্থ শিল্প বিপ্লব বা সোসাইটি ফাইভ পয়েন্ট জিরো –এর নেতৃত্বের জায়গায় উপনীত করেছেন বলে মন্ত্রী উল্লেখ করেন।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে যে প্রযুক্তির কথা বলা হয়েছে কৃষিতেও সে প্রযুক্তি প্রয়োগ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, আইওটি ডিভাইস দিয়ে কৃষক জানতে পারবে তার সেচ ও সার কখন দিতে হবে, কতটুকু দিতে হবে।পুকুরে মাছকে কখন খাবার দিতে হবে কতটুকু দিতে হবে তা নিশ্চিত করবে আইওটি প্রযুক্তি। এরফলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হবে। তিনি এই লক্ষ্যে বাকৃবিকে উপযু্ক্ত মানব সম্পদ তৈরির ওপর গুরুত্ব প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।

র‌্যাংকিং তালিকায় বাংলাদেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থান লাভ করেছে। বিশ্ববিদ্যালয় তিনটি হচ্ছে – ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।২০২১ সালে ৯৩টি দেশের প্রায় ১০ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে ১ হাজার ৬শ’ ৬২টির তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ভিত্তিতে গবেষণা, আউটরিচ এবং শিক্ষণ এর মানদন্ডে এই তালিকা প্রকাশ করা হয়ে থাকে। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি