শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
23 C
Dhaka

চলছে ‘আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট’ এর কোয়ার্টার ফাইনাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কতৃক আয়োজিত ‘আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’ এর দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের শেষ চারটি ম্যাচ ১৩ ডিসেম্বর রবিবার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।

সকাল ৭.৩০ এ দিনের প্রথম ম্যাচে এবি কম্পিউটার্সকে হারিয়ে এক্সেল রয়েলস ৯ উইকেটে জয়লাভ করে। ৩ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হন এক্সেল রয়েলস এর শামীম। দ্বিতীয় ম্যাচে নাঈমা ওয়ারিয়রস্ ১৭ রানের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সিটি আইটি রোয়ার। ৪ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হন নিশাত।

দ্বিতীয়ার্ধের খেলায় বাক্কো মুখোমুখি হয় থ্রিএস টাইগার্স এর। প্রথমে ব্যাট করতে নেমে থ্রিএস টাইগার্স বাক্কোকে ১৩৫ রানের টার্গেট দেয়। ৬২ রানে গুটিয়ে যায় বাক্য। ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন থ্রিএস টাইগার্স এর তৌহিদুল। শেষ খেলায় আইএসপিএবি এর দেয়া ৫৪ রানের টার্গেটকে হাতে ৮ উইকেট রেখেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় এমসিএস সুপার কিং। শেষ খেলায় ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন এমসিএস সুপার কিং এর মেহেদি।

১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। সকাল ৭.৪৫ মিনিটে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আইটি পল্লীর মুখোমুখি হবে এক্সেল রয়েলস। সকাল ৯.৪৫ এ সি এন্ড সি বিক্রমপুরের মুখোমুখি হবে সিটি আইটি রোয়ার। দুপুরের ম্যাচে টিম অরাসের প্রতিদ্বন্দ্বিতা করবে থ্রি এস টাইগার্স। শেষ ম্যাচে ইনপেইস এর মুখোমুখি হবে এমসিএস সুপার কিংস।

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

সর্বশেষ

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি