শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
25.9 C
Dhaka

ঘরে বসে ওয়ালটন পণ্য কেনায় আকর্ষণীয় ডিসকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে দেশব্যাপী কঠোর লকডাউন চলছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়ায় রয়েছে নিষেধাজ্ঞা। এ অবস্থায় ঘরে বসেই প্রয়োজনীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স ও আইটি পণ্য কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির অনলাইন শপ ই-প্লাজা থেকে কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় মূল্যছাড়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে কেনা পণ্যে হোম ডেলিভারিসহ নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন।

ই-প্লাজা (eplaza.waltonbd.com) থেকে ওয়ালটন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ-কম্পিউটার, ইলেট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সসহ সব ধরনের পণ্যই কেনা যাচ্ছে। পণ্যভেদে রয়েছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, কিস্তি সুবিধা, ডিসকাউন্টসহ জিরো ইন্টারেস্টে ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইনস্টলমেন্ট) সুবিধা, ফ্রি হোম ডেলিভারি। অনলাইন থেকে কেনা ওয়ালটন পণ্যের মূল্য ক্যাশ অন ডেলিভারি, অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের সুযোগ রয়েছে।

ওয়ালটন ই-প্লাজার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ও বিজনেস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর নাফিস ইশতিয়াক জানান, ই-প্লাজা থেকে নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর ক্রয়ে থাকছে ফ্ল্যাট ৩০ শতাংশ মূল্যছাড়। ১২ মাসের ইএমআই সুবিধায় ওই রেফ্রিজারেটরগুলো কেনার ক্ষেত্রেও সমপরিমাণ মূল্যছাড় উপভোগ করা যাবে। অন্যান্য সব মডেলের ফ্রিজই এমআরপি মূল্যে ঘরে বসে কিনতে পারবেন গ্রাহক। নির্দিষ্ট ফি পরিশোধ সাপেক্ষে থাকছে হোম ডেলিভারির সুবিধা।

এদিকে নির্দিষ্ট মডেলের এয়ার কন্ডিশনারে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে ওয়ালটন ই-প্লাজা। আছে ১০ শতাংশ মূল্যছাড়ে ১২ মাসের ইএমআই সুবিধায় এসি কেনার সুযোগ। অন্যান্য সব মডেলের এসি এমআরপি মূল্যে ঘরে বসে কিনতে পারবেন গ্রাহক। সব মডেলের ওয়ালটন এসিতে থাকছে ফ্রি হোম ডেলিভারি ও ফ্রি ইন্সটলেশন সুবিধা।

ই-প্লাজায় সব মডেলের এলইডি, স্মার্ট এলইডি ও ভয়েস কন্ট্রোল টিভিতে রয়েছে ফ্ল্যাট ১০ শতাংশ ডিসকাউন্ট। এছাড়া ‘কিস্তি মেলা’র আওতায় মাত্র ৯৯৯ টাকা ডাউনপেমেন্টে ঘরে বসেই কিস্তি সুবিধায় টিভি কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। আছে একচেঞ্জ সুবিধায় বিশেষ মূল্যছাড়ে যে কোনো পুরনো টিভি বদলে ওয়ালটনের নতুন টিভি কেনার সুবিধা।

পাশাপাশি, ই-প্লাজা থেকে ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটরসহ বিভিন্ন এক্সেসরিজ ক্রয়ে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং কো-অর্ডিনেটর ওয়াশিক জাহান ঈশান জানান, ই-প্লাজা থেকে নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনায় ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেয়া হচ্ছে। ঘরে বসে মোবাইল ফোন কেনার অর্ডার দেয়ার ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে ডেলিভারি পাচ্ছেন গ্রাহকরা।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে সারা দেশে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১০’ চালাচ্ছে ওয়ালটন। ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিং ফ্যান ক্রেতাদের জন্য নগদ লাখ লাখ টাকা, ফ্রি পণ্যসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দিচ্ছে ওয়ালটন। অনলাইন থেকে কেনা ডিসকাউন্টযুক্ত নির্দিষ্ট মডেলের পণ্য ছাড়া অন্যান্য মডেলের ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, টিভি ও সিলিং ফ্যানে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০ এর সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।

কর্তৃপক্ষ জানায়, করোনা ভাইরাস দুর্যোগের মধ্যে অনলাইনের মাধ্যমে গ্রাহকদের তথ্য ও সেবা দিচ্ছে ওয়ালটন। পণ্য সংক্রান্ত যে কোনো বিষয় জানতে ওয়ালটনের হটলাইন নম্বরে (১৬২৬৭ এবং ০৯৬১২৩১৬২৬৭) যোগাযোগ করা যাবে।

পাশাপাশি গ্রাহকরা ওয়ালটনের ওয়েবসাইট ওয়ালটনবিডি ডটকম (waltonbd.com) এবং অফিশিয়াল ফেসবুক পেইজ (https://www.facebook.com/Waltonbd) ভিজিট করতে পারেন।  

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি