বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

গ্রাহকদের জন্য ডিজিটাল সেবা সম্প্রসারণে রবি ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সাথে সংশ্লিষ্ট গ্রাহকদের ডিজিটাল ভ্যাস সেবা প্রদানের লক্ষ্যে রবি আজিয়াটা লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ব্র্যাক ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয়। 

রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি), ভ্যাস এবং নিউ বিজনেস, আরমান আহমেদ সিদ্দিকী এবং ব্র্যক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং, সৈয়দ আব্দুল মোমেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এই স্ট্র্যাটেজিক চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ, আস্থা, এর সাথে রবির ডিজিটাল জীবনধারার জন্য তৈরি জনপ্রিয় সেবা সমূহের ডিজিটাল সংযুক্তি। 

এই চুক্তির আলোকে আস্থা অ্যাপ ব্যবহার করে ব্র্যাক ব্যাংকের গ্রাহকগণ রবির হিরো প্রডাক্ট সমূহ সাবস্ক্রাইব করতে পারবেন, রবির জনপ্রিয় ডিজিটাল গেমস উপভোগ করতে পারবেন, আর-ভেঞ্চার্সের মাধ্যমে স্টার্ট-আপ ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে পারবেন, রবির ডিজিটাল টিকেটিং প্লাটফর্ম, বিডিটিকেটস থেকে টিকেট কিনতে পারবেন, রবির ওটিটি প্লাটফর্ম, বিঞ্জ, সাবস্ক্রাইব করতে পারবেন, অরিজিনাল ডিজিটাল গ্যাজেট রবির ইকমার্স প্লাটফর্ম, রবিশপ থেকে কিনতে পারবেন। এছাড়া, এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংকের বরেণ্য গ্রাহকদের জন্য বিশেষ ডিজিটাল সেবা দেয়ার সুযোগ তৈরি হবে।

চুক্তির বিষয়ে মন্তব্য করতে গিয়ে রবির ইভিপি, ভ্যাস এবং নিউ বিজনেস, আরমান আহমেদ সিদ্দিকী বলেন: “ব্র্যাক ব্যাংকের সাথে এই স্ট্র্যাটেজিক চুক্তি নিয়ে আমরা ভীষণ উৎসাহিত বোধ করছি ডিজিটাল কোম্পানিতে রূপান্তরের অংশ হিসেবে রবি বেশ অগ্রসর হয়েছে এরই মধ্যে। এই চুক্তির মাধ্যমে আমাদের জনপ্রিয় ডিজিটাল সেবাগুলো ব্র্যাক ব্যাংকের প্রযুক্তি সচেতন গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার সুযোগ তৈরি হল।”

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং, সৈয়দ আব্দুল মোমেন বলেন: “প্রতিষ্ঠালগ্ন থেকে ১৫ লক্ষ এসএমই গ্রাহককে ব্যাংকিং সেবা দিতে পেরে আমরা গর্বিত। আমরা সবসময় আমাদের গ্রাহকদের জন্য নতুন নতুন আর্থিক সেবা ও অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদানে নিবেদিতভাবে কাজ করে থাকি। এই সমঝোতা চুক্তির মাধ্যমে রবির সাথে কাজ করে আমাদের এসএমই গ্রাহকদের জন্য অভিনব ডিজিটাল সেবা প্রদানের সুযোগ তৈরি হয়েছে ।”

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি