মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
28 C
Dhaka

ক্ষুদ্রঋণে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে বিকাশ ও ডাটাসফটের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক : ক্ষুদ্রঋণে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের মাধ্যমে কর্মঘন্টা সাশ্রয়, কর্মক্ষমতা বৃদ্ধি, সহজে কিস্তি ও সঞ্চয়ের টাকা কালেকশন, ২৪/৭ লেনদেনের রিপোর্টিং, ক্যাশ বহন করার ঝুঁকি কমানো, ক্যাশ ম্যানেজমেন্ট সহ সার্বিক ক্ষুদ্রঋণ খাতে দক্ষতা ও গতিশীলতা আনা সম্ভব বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ডিজিটাল পেমেন্ট ব্যবহারে অভ্যস্ততা ও সচেতনতা বাড়াতে বিকাশ ও ডাটাসফট-এর আয়োজনে এক সেমিনারে এই মন্তব্য করেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সেমিনারে প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফট-এর মাইক্রোফিন-৩৬০ সল্যুশন ব্যবহারকারী বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এবং ডাটাসফট-এর প্রেসিডেন্ট এম. মনজুর মাহ্‌মুদ, বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সেমিনারে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুবিধা যেমন – সহজে কিস্তি ও সঞ্চয়ের টাকা কালেকশন, ২৪/৭ লেনদেনের রিপোর্টিং, ক্যাশ বহন করার ঝুঁকি কমানো, ক্যাশ ম্যানেজমেন্ট দক্ষতা বৃদ্ধি, অটোমেটিক ব্যাংক সেটেলমেন্ট, ডিজিটাল রিসিট ও পাসবুক, যেকোনো সময়/স্থান থেকে কিস্তি ও সঞ্চয়ের টাকা প্রদান, *২৪৭# ডায়াল করে মাইক্রোফাইন্যান্স পেমেন্ট, এজেন্ট পয়েন্ট থেকে পেমেন্ট প্রদান সহ সার্বিক ক্ষুদ্রঋণ কার্যক্রম আরও কার্যকর, সহজ, দ্রুত, সময় সাশ্রয়ী ও নিরাপদ করার বিষয়ে আলোচনা করেন বক্তারা।

এসময় ক্ষুদ্রঋণ কর্মকাণ্ডে ডিজিটাল অন্তর্ভুক্তি নিয়ে বক্তব্য রাখেন মুসলিম এইড বাংলাদেশ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মাহফুজুর রহমান চৌধুরী ও পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)-এর মাইক্রোফাইন্যান্স বিভাগের ডিরেক্টর মশিউর রহমান। এছাড়াও ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন ব্যুরো বাংলাদেশের অপারেশন ডিরেক্টর ফারমিনা হোসেন, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মিফতা নাঈম হুদা এবং বাসা ফাউন্ডেশন-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আ. ক. ম. সিরাজুল ইসলাম।

উল্লেখ্য, ডাটাসফট দীর্ঘদিন ধরেই বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানকে তাদের মাইক্রোফিন৩৬০ সল্যুশনের মাধ্যমে ডাটা ব্যবস্থাপনা এবং অ্যাকাউন্টিং সিস্টেম সেবা দিয়ে আসছে। ডাটাসফটের এই সেবা ব্যবহার করা দুইশতাধিক ক্ষুদ্রঋণদানকারী এনজিওর প্রায় এক কোটি গ্রাহক এখন বিকাশ-এর মাধ্যমে কোনো রকম ঝামেলা ছাড়াই ঋণের কিস্তি পরিশোধের সুবিধা পাচ্ছেন যা তাদের মূল্যবান সময় ও খরচ বাঁচাচ্ছে। বিকাশ ও ডাটাসফটের যৌথ সেবা সারাদেশের পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের সম্বন্বয়ে নতুন মাত্রা যোগ করবে বলেও অভিমত ব্যক্ত করেন তাঁরা।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি