বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

মেন্টাল হেলথ অ্যাপস তৈরি করবে মনের বন্ধু

টেকইকম ডেক্স : করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রথম মেন্টাল হেলথ অ্যাপ তৈরি করবে মনের বন্ধু।

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাক্ট কোভিড-১৯’ অনলাইন হ্যাকাথন। বর্তমান ও ভবিষ্যতের জাতীয় সংকট মোকাবিলার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘কল ফর নেশন’ নামে একটি প্লাটফর্ম তৈরি করা হয়েছে। এ প্ল্যাটফর্মের প্রথম কার্যক্রম হিসেবে এই হ্যাকাথন অনুষ্ঠিত হয়। এতে মেন্টাল হেলথ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ‘মনের বন্ধু’।

বাংলাদেশের প্রথম মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন যা করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজ করবে- এই অ্যাপ তৈরি করবে মনের বন্ধু। যা মনের বন্ধু অ্যাপ নামে পরিচিত হবে। ‘আমাদের দেশে অনেক প্রতিভাবান তরুণ আছে। তাদের কেউ কেউ বিজ্ঞানী, উদ্ভাবক বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। করোনাভাইরাসের ফলে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তাতে তরুণদের উদ্ভাবন ও নেতৃত্ব দিয়েই এ পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হবে। কল ফর নেশন প্লাটফর্মে প্রযুক্তি ব্যবহার করে দেশের এ সমস্যা সমাধান করে দেশেকে সুন্দরের দিকে নিয়ে যাবে। ৮ জুন সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং কল ফর নেশন প্লাটফর্মের আওতায় অনুষ্ঠিত অ্যাক্ট কোভিড-১৯ অনলাইন হ্যাকাথনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুভুতি জানাতে গিয়ে মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌহিদা শিরোপা জানান, করোনা পরিস্থিতির শুরু থেকেই আমরা সারা দেশের মানুষকে ইউএনডিপির সহায়তায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। দিনরাত ২৪ ঘন্টা আমাদের টিম কাজ করছে। মনের বন্ধুর টিম স্পিরিট কাজ করছে এর পেছনে। এ পুরষ্কার আমাদের কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। এই পরিস্থিতিতে আরও সহজে ও বেশিসংখ্যক মানুষের কাজে পৌঁছাতে এই অ্যাপ কাজ করবে। মনের বন্ধুর প্রধান নির্বাহী জানান, মনের বন্ধু দেশের প্রথম মানসিক স্বাস্থ্য নিয়ে অ্যাপস তৈরি করবে। করোনা পরিস্থিতিতে যাতে মানুষের হতাশা, আতঙ্ক, ভয় কাটিয়ে উঠতে পারে।

এটি মেডিটেশনভিত্তিক হবে। মাইন্ডফুলনেসসহ বাংলায় বিভিন্ন ধরনের গাইডেড মেডিটেশন থাকবে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য। বিভিন্ন ধরনের টিপস ও লেখাও থাকবে সচেতনতার জন্য। চ্যাটবটও থাকবে এখানে।

এ ছাড়া সাইকোসোশ্যাল কাউন্সেলরদের সাথে সরাসরি সেবাও নিতে পারবেন। এর মাধ্যমে মানুষ আরও বেশি ভালো থাকতে পারবে। স্টার্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার টিনা জাবিন বলেন, স্টার্টআপরাই আগামীদিনের বড় কোম্পানি , প্রতিষ্ঠানে পরিণত হয়, হবে। যেমন ধরুন মনের বন্ধু, ওরা শুরুতে আইডিয়াতে এসেছিল, আজ সেই সমর্থন নিয়ে কতটা পথ এসেছে। সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করছে। এই তরুণেরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সাথে পাশে আইডিটি ডিভিশনকে।

সমাপণী অনুষ্ঠানে এমসিসি সিইও আশ্রাফ আবিরের সঞ্চালনায় এবং আইসিটি বিভাগের সিনিয়র সেক্রেটারি এনএম জিয়াউল আলমের সভাপতিত্বে অনলাইন এই গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে আইসিটি বিভাগের এডিএমজিএ প্রকল্প পরিচালক নুরুজ্জামান, স্টার্টআপ বাংলাদেশ প্রকল্প পরিচালক সৈয়দ মুজিবুল হক, গ্রামীণফোনের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আজমান, ব্র্যাক বাংকের পরিচালক কে এম মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি