রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
30 C
Dhaka

এবার রান্না করা খাবার বিক্রি করবেন জ্যাক মা

spot_img

চীনা বহুজাতিক প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা নতুন কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। নতুন এই কোম্পানিটি তৈরি খাবার (প্রি-প্যাকেজড) পণ্য নিয়ে কাজ করবে। খবর নিক্কেই এশিয়া।

করপোরেট ডেটা প্রদানকারী সংস্থা কিচাচার বরাত দিয়ে খবরে বলা হয়, সম্প্রতি চীনে কোম্পানিটির উদ্বোধন করেছেন জ্যাক মা। যেখানে প্রাথমিক মূলধন হিসেবে ১ কোটি ইউয়ান বিনিয়োগ করেছেন তিনি।

নতুন কোম্পানির মূল পণ্য হবে রান্না করা (প্রি-কুকড) খাবার। কোভিড মহামারীর সময় মানুষ বেশির ভাগ সময় বাড়িতে থাকার কারণে চীনে এ ধরনের খাবারের চাহিদা বেড়েছে। এটিকে কাজে লাগাতে চান জ্যাক মা।

এছাড়া চীনের ভেতরে-বাইরে বিভিন্ন কৃষি প্রযুক্তি নিয়েও কাজের আগ্রহ দেখা গেছে জ্যাক মার। সাম্প্রতিক বছরগুলোয় তিনি জাপান, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ঘুরেছেন। সেখানকার কৃষি প্রযুক্তি পর্যবেক্ষণ করেছেন। তিনি জাপানের কিন্দাই বিশ্ববিদ্যালয়ে জলজ কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছেন বলেও জানা গেছে।

জ্যাক মা ১৯৯৯ সালে আলিবাবা প্রতিষ্ঠা করেন। ২০২০ সালে নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করার জেরে লোকচক্ষুর অন্তরালে চলে যান এ ধনকুবের।

জ্যাক মা সম্প্রতি টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন ভিজিটিং অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কল্যাণমূলক কাজেও ব্যয় বাড়িয়েছেন এশিয়ার সাবেক শীর্ষ এ ধনী।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি