মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
26 C
Dhaka

কোভিড-১৯ মোকাবেলায় সহায়তা দিচ্ছে জ্যাক মা ও আলিবাবা ফাউন্ডেশন

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবেলায় সহায়তা করার জন্য জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন আজ থেকে ১০ টি মধ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলিতে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ অনুদানের পরিকল্পনা করেছে।

ফাউন্ডেশনটি ১৮ লক্ষ মাস্ক, ২, ১০,০০০ পিস কোভিড-১৯ টেস্ট কিট, ৩৬,০০০ পিস   প্রতিরক্ষামূলক পোশাক, ভেন্টিলেটর, ফোরহেড থার্মোমিটার এবং অন্যান্য চিকিত্সা এবং মহামারী প্রতিরোধের উপকরণ দান করার বিষয়ে ইতমধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা সরকারের সাথে যোগাযোগ করেছে।

অনুদান বিতরণের বিষয়ে বিপুল সংখ্যক দেশ তাদের ভৌগলিক দূরবর্তিতার কারণে একটি লজিস্টিক এবং পরিবহন চ্যালেঞ্জ উপস্থাপন করেছিল যা কাটিয়ে উঠতে ফাউন্ডেশনটি মালয়েশিয়ায় ২০১৭ সালে প্রতিষ্ঠিত ইডব্লিউটিপি (ইলেক্ট্রনিক ওয়ার্ল্ড ট্রেড প্ল্যাটফর্ম)  কে  সরবরাহ সহায়ক হিসেবে ব্যবহার  করবে।

এই উপলক্ষ্যে জ্যাক মা তার টুইটার বার্তায়  বলেছেন “আমাদের এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য একসাথে কাজ করতে হবে,এতগুলি  দেশে দ্রুত অনুদান সরবরাহ করা সহজ কাজ নয়, তবে আমরা এটি সম্পন্ন করব। এগিয়ে যাও, এশিয়া! “

“এই মহামারীর প্রাদুর্ভাবের কারনে  গ্লোবাল লজিস্টিক সিস্টেম একটি বিরাট চ্যালেঞ্জের মুখে পরেছে। ইডব্লিউটিপি-এর সহায়তায় আমরা প্রত্যন্ত এলাকার মানুষ যাদের সবচেয়ে বেশি  অনুদান প্রয়োজন সেখানে  আমরা দ্রুত পরিবহন এবং ডেলিভারি দেওয়ার যথাসাধ্য চেষ্টা করছি।” বলেছেন ইডব্লিউটিপি-এর সেক্রেটারি জেনারেল জান্তাও সং।

এই সপ্তাহের শুরুতে, ফাউন্ডেশনগুলি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইনে  চিকিত্সা সরবরাহের অনুদানের ঘোষণা করেছে এবং গতি পরিবহন ও সরবরাহের জন্য ইডব্লিউটিপির লজিস্টিকের দক্ষতার সঞ্চার করেছে।  ইডব্লিউটিপি অংশীদার দেশগুলির  ক্ষুদ্র সংস্থাগুলিকে তাদের পূর্ণ অর্থনৈতিক সম্ভাবনা উপলব্ধি করার জন্য প্রতিবন্ধকতা হ্রাস করতে সাহায্য করে  এবং বৈশ্বিক বাণিজ্য পরিচালনকে আরও সহজ করে তোলে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি