শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

একশপ ও চাঁদপুর জেলা প্রশাসনে উদ্যোগে ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ ক্যাম্পেইন চালু

টেকভিশন২৪ ডেস্ক: চলতি ইলিশের মৌসুমকে কেন্দ্র করে চাঁদপুর নদী অঞ্চলের মৎস্যজীবীদের আহরিত ইলিশ মাছ অনলাইনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

এটু্আই-এর একশপ এবং চাঁদপুর জেলা প্রশাসন-এর উদ্যোগে শনিবার অনলাইনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, পিএএ। বিশেষ অতিথি হিসেবে এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ, এবং এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (ই-গভর্নেন্স অধিশাখা) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব অঞ্জনা খান মজলিশ।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, পিএএ, বলেন, “দেশের প্রত্যেকটি জেলারই নিজস্ব সাংস্কৃতিক ইতিহাস-ঐতিহ্য রয়েছে। ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বাংলাদেশের প্রতিটি জেলার স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরার প্রয়াসে জেলা ব্র্যান্ডিং কার্যক্রম গ্রহণ করে এটুআই। বিভিন্ন জেলার ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে এরই মধ্যে প্রত্যেক জেলা স্ব-স্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ব্র্যান্ডিং বই প্রকাশ করেছে।” জেলা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে চাঁদপুর জেলা অগ্রণী ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে তিনি বলেন, “ইলিশ শুধু চাঁদপুরের সম্পদ নয় সারাদেশের সম্পদ এবং সারাবিশ্বের সম্পদ। ইলিশের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। ইলিশ মাছের তুলনা শুধু ইলিশই। একে অন্য কোনো মাছের সাথে তুলনা করা যায় না। নতুন এ ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে বসে অনলাইনে কেনা মাছ কোথাকার তা যাচাই করার সুযোগ দিচ্ছে। ফলে প্রতারিত হওয়ার সুযোগ কমে আসবে বলে আশা করা যায়। ইলিশকে সকলের কাছে তুলে ধরতে চাঁদপুর জেলা প্রশাসনের স্থাপিত ইলিশ মিউজিয়াম আরও গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে।” জেলা ব্রান্ডিংয়ের শুরু থেকেই চাঁদপুর সক্রিয় অবদান পালন করে আসায় জেলা সংশ্লিষ্ট সকলকে ধন্যবান জানান তিনি।

এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ ড. আব্দুল মান্নান, পিএএ, বলেন, “বাংলাদেশের পণ্য যেন দেশে ও বিদেশে ব্র্যান্ডিং করা যায় সে জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই। আমরা আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন তুলে ধরার ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। জেলা ব্রান্ডিংয়ের ক্ষেত্রে চাঁদপুর জেলার বিশাল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে জেলা ব্র্যান্ডিং বুক অগ্রগণ্য ভূমিকা পালন করছে।”

বিশেষ অতিথির বক্তব্যে এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক ও চাঁদপুরের সন্তান ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ইলিশের জেলা চাঁদপুরের পণ্য ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, ইলিশের বাড়ি চাঁদপুরে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য ইলিশ সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় মার্চ ও এপ্রিল মাসে জাটকা নিধন বন্ধের কর্মসূচি পালন করা হয়। এছাড়াও মা ইলিশ মাছ রক্ষায় জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন ধরনের গবেষণা পরিচালনা করছে চাঁদপুরের জেলা মৎস্য অধিদপ্তর। এছাড়া জেলা ব্র্যান্ডিংয়ের উপর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি ব্র্যান্ডিং মিউজিয়াম রয়েছে। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ মিউজিয়াম পরিদর্শনের মাধ্যমে তারা জেলা সম্পর্কে জানতে পারছেন।”

‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ ক্যাম্পেইনের মাধ্যমে চাঁদপুর জেলার প্রায় ১০০০ মৎস্যজীবীদের কাছ থেকে ইলিশ সংগ্রহ করে ঢাকার ক্রেতাগণের কাছে পৌঁছে দেওয়া হবে। ঢাকার ক্রেতারা একশপের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ইলিশ মাছ কিনতে পারবেন। একশপের পাশাপাশি বেসরকারি খাতের ই-কমার্স সাইট চালডাল ডট কম, ইভ্যালি, পারমিডা, খাস ফুডেও পাওয়া যাবে এই ক্যাম্পেইনের ইলিশ। এই ক্যাম্পেইনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ই-ক্যাব ও উইম্যান অ্যান্ড এন্টারপ্রেনার্স প্ল্যাটফর্ম এবং প্রমোশনে কাজ করছে ফোর্থ ওয়াল কমিউনিকেশনস।

অনলাইন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, ইউএনডিপির ন্যাশনাল কনসালটেন্ট সারাহ জিতা, উইম্যান ইন ই-কমার্স প্ল্যাটফর্মের নাসিমা আক্তার নিশা, লজিস্টিক কোম্পানি ই-কুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ রাহুল, আইসিটি বিভাগের ডেপুটি সেক্রেটারি মোঃ শামসুজ্জামান পিএমপি, এটুআই-এর হেড অব ই-কমার্স রেজোয়ানুল হক জামি এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি