শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.2 C
Dhaka

ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের ইনভেন্টরি মডিউলের কার্যক্রম উদ্বোধন

পরিকল্পনা বিভাগের এনইসি অডিটরিয়ামে বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের অধীনে প্রস্তুতকৃত ইনভেন্টরি মডিউলের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয় গত ১১ মার্চ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

পরিকল্পনা বিভাগের সচিব মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. অশোক কুমার রায়, পরিকল্পনা বিভাগের উপ-সচিব মোঃ খোরশেদ আলম, ড. সামসুল আলম, সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা, কোক্রিয়েটস লিমিটেডের সিইও মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান নিজে আইটেম রিকুইজিশন প্রদান করে মডিউলটি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। যার ফলশ্রুতিতে আজ আমরা বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের অধীনে প্রস্তুুতকৃত ইনভেন্টরি মডিউলের আনুষ্ঠানিক উদ্বোধন করছি।
পরিকল্পনা বিভাগের উপ-সচিব মোঃ খোরশেদ আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সফটওয়্যারটির প্রযুক্তিগত কৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বলেন কোক্রিয়েটস লিমিটেডের সিইও মোস্তাফিজুর রহমান সোহেল।

কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং কন্ট্রোলার অফ সার্টিফাইং অথোরিটি (সিসিএ) সহ কয়েকটি সরকারী প্রতিষ্ঠানে ইনভেন্টরি মডিউলের আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এই মডিউলটি ব্যবহার করলে আর ম্যানুয়াল স্টক রেজিস্টার মেইন্টেইন করার দরকার হবে না। কোন পণ্য কি পরিমাণ কোন স্টোরে আছে, কোন পণ্য কেনার প্রয়োজন আছে, তা এই সফটওয়্যার এর মাধ্যমে জানা যাবে। সকল কাজ স্বয়ংক্রিয়ভাবে করায় ঝুঁকি হ্রাস করে কর্মশক্তি বৃদ্ধি করবে, প্রক্রিয়াগত স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং ড্যাশবোর্ডের মাধ্যমে সহজেই সকল কাজের পর্যবেক্ষন করা যাবে। তছাড়া স্বয়ংক্রিয় নোটিফিকেশনের দ্বারা সকল কাজকে হালনাগাদ রাখা যাবে, কর্মকর্তা/কর্মচারীর খরচের প্রতিবেদন খুব সহজে পাওয়া যাবে।

কোক্রিয়েটস লিমিটেডের সিইও মোস্তাফিজুর রহমান সোহেল জানান, গত ২৮ জানুয়ারি, ২০২০ তারিখে অনুষ্ঠিত এডিবি সভা ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের অধীনে প্রস্তুত ও উদ্বোধনকৃত ইভেন্ট এন্ড মিটিং মডিউল দ্বারা পরিচালিত হয়। এই মডিউলটি ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের সকল সভা সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারেবে এবং পূর্ববর্তী সভাগুলোর নোটিশ, অংশগ্রহনকারী, রেজ্যুলেশনসহ অন্যান্য তথ্য খুব সহজে পাবে। তিনি বলেন, ১৪ টি প্রতিষ্ঠান মিলে কোক্রিয়েটস নামক একটি কোম্পানি তৈরী করা হয়েছে। কোক্রিয়েটস এর তৈরী সফটওয়্যারটি আজ থেকে দুটি মন্ত্রণালয়ে পাইলট হিসাবে চালু করা হলো। আশা করি আগামী দিনে সব মন্ত্রণালয়ে এটি চালু করা সম্ভব হবে।

উল্লেখ্য, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দাপ্তরিক কার্যক্রম সহজে ও সুচারুভাবে পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তিভিত্তিক এই সফটওয়্যারটি তৈরি করা হচ্ছে। এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ‘ই-গভর্নমেন্ট ইআরপি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে। মূল সফটওয়্যারটির নয়টি মডিউলগুলোর মধ্যে বেটা সংস্করণে চারটি মডিউল এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। চারটি মডিউলগুলোর মধ্যে রয়েছে- ইনভেন্টরি, সভা পরিচালনা, সম্পদ ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি