মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
28 C
Dhaka

ইমিকি টিজি১ কলিং স্মার্টওয়াচ মোশন ভিউতে

spot_img
ঈদের আগে অনলাইন অর্ডারে থাকছে ১০% ডিসকাউন্ট অফার, সঙ্গে পাওয়া যাবে মোশন ভিউয়ের টি-শার্ট

টেকভিশন২৪ ডেস্ক:  দেশের বাজারে ইমিল্যাব ব্র্যান্ডের ইমিকি টিজি১ ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ আনল বাংলাদেশে ব্র্যান্ডটির বিপণন প্রতিষ্ঠান মোশন ভিউ।

রবিবার (১৬ এপ্রিল) এক ফেসবুক লাইভে এসে দেশের বাজারে স্মার্টওয়াচটির উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
ইমিকি টিজি১ স্মার্টওয়াচে রয়েছে ১ দশমিক ৪৩ ইঞ্চির অ্যামোলেড অলওয়েজ অন ডিসপ্লে। আর ডিসপ্লে রেজ্যুলেশন ৪৪৬*৪৪৬ পিক্সেল। ডিসপ্লেতে ব্রাইটনেট ১০০০ নিট থাকার ফলে কড়া রোদেও খুব পরিষ্কারভাবে ডিসপ্লে দেখা যায়। এতে নিজের পছন্দমতো ওয়াচফেসও সেট করা যায়।

কলিং স্মার্টওয়াচ হওয়ায় ইমিকি জিটি১ ডিভাইসটিতে রয়েছে উন্নতমানের ব্লুটুথ সংযোগ। সে জন্য স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে ৫.২ ব্লুটুথ সংস্করণ। ইমিকি টিজি১ স্মার্টওয়াচটিতে ফোন কল করা কিংবা রিসিভ করে কথা বলার জন্য স্মার্টওয়াচটিতে রয়েছে মাইক্রোফোন ও স্পিকার।

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দিতে স্মার্টওয়াচটিতে রয়েছে ৩০০ এমএএইচের ব্যাটারি। ব্যাটারি ফুল চার্জ হতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে। আর একবার ফুল চার্জে স্মার্টফোনটি চলে ১৫ দিন। ফোনে আসা সকল নোটিফিকেশন স্মার্টওয়াচ থেকেই দেখা যাবে এবং প্রয়োজনে মেসেজের রিপ্লাইও করা যাবে। হরেক রকম সেন্সরযুক্ত ইমিল্যাবের ইমিকি টিজি১ ব্রান্ডের এই স্মার্টওয়াচে ১০০টির বেশি নানা স্পোর্টস মোড যুক্ত করা আছে।

ইমিকি টিজি১ স্মার্টওয়াচটিতে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ফিচার। এতে মাপা যাবে ব্লাড প্রেশার, দেখা যাবে হার্ট রেইট, রক্তে অক্সিজেনের মাত্রা, ঘুমের পরিমাণ, নারীদের মাসিক সম্পর্কিত রিমাইন্ডার ফিচার, শ্বাস-প্রশ্বাসের ট্রেনিংসহ হাঁটাচলা ও চলাচলের সব ধরনের রেকর্ড এই স্মার্টওয়াচের পাওয়া যাবে।

৪৬ দশমিক ৭ গ্রাম ওজনের স্মার্টওয়াচটিতে রয়েছে আইপি-৬৮ গ্রেডের ওয়াটার রেসিস্ট্যান্স। ফলে এটি হাতে থাকা অবস্থায় সাঁতার কাটা যাবে। ইমিল্যাব ইমিকি টিজি১ স্মার্টওয়াচটির দাম মাত্র ৪৬৯০ টাকা। তবে ঈদের আগে অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাবেন, সঙ্গে পাবেন ১২ মাসের ওয়ারেন্টি সুবিধা।

দেশব্যাপী ৬৪ জেলায় মোশন ভিউয়ের বিপণন চালু আছে। নিজস্ব ৪৫টি ব্র্যান্ড আউটলেট, ২ হাজারের অধিক রিটেইল ও অনলাইনে তাদের পণ্য পাওয়া যায়। বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অরিজিনাল স্মার্ট গ্যাজেট, যেমন- স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, স্মার্ট টিভি, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং সেগুলোর ক্ষেত্রে পূর্ণ বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি