মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
24 C
Dhaka

আবারো ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তানজিন তিশা

টেকভিশন২৪ ডেস্ক: ছোটপর্দার পরিচিত মুখ তানজিন তিশা প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের শুভেচ্ছাদূত হিসেবে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী এক বছর তিনি ইনফিনিক্স ব্র্যান্ড ও কোম্পানিটির বিভিন্ন ডিভাইস এর প্রচারে অংশ নেবেন। জনপ্রিয় এই মডেল বিগত বছরেও ইনফিনিক্স ব্র্যান্ডের অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের স্মার্টফোনপ্রেমী ও বিশেষ করে গেমিংভক্ত তরুণদের কাছে ‘ব্র্যান্ড অব চয়েস’ অর্থ্যৎ ‘পছন্দের ব্র্যান্ড’ তকমায় দ্রুতই জনপ্রিয়তা পেয়েছে ইনফিনিক্স। ব্র্যান্ডের এই প্রসারে বিগত বছরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তানজিন তিশা। তাকে সঙ্গে নিয়ে ইনফিনিক্স ব্র্যান্ডটির মানসম্পন্ন স্মার্টফোনগুলো আরো বিস্তৃত পরিসরে গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবে বলে আশা করছে।

ইনফিনিক্সের সঙ্গে নতুন করে আবারো চুক্তিবদ্ধ হবার ব্যাপারে তানজিন তিশা বলেন, “আকর্ষণীয় ডিজাইন, নান্দনিক ফিচার ও গুণগত মানের ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোনগুলো সহজেই এ দেশের গ্রাহকদের মন জয় করে নিয়েছে। তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তাদের-ই প্রিয় একটি ব্র্যান্ডের প্রচারের দায়িত্ব পেয়ে আমি ভীষণভাবে গর্বিত! এ বছর আরো আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও উদ্ভাবনী স্মার্টফোন বাজারে এনে ইনফিনিক্স নিজের অবস্থান দৃঢ় করবে এমনটাই বিশ্বাস করি।” 

এদিকে ইনফিনিক্স জানিয়েছে, আকর্ষণীয় ডিজাইন ও সর্বাধুনিক প্রযুক্তির ইনফিনিক্সের স্মার্টফোনগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করার ক্ষেত্রে তানজিন তিশাই এখন পর্যন্ত ব্র্যান্ডের সেরা পছন্দ। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বাংলাদেশের গ্রাহকদের কাছে ইনফিনিক্সের বার্তা পৌঁছে দিয়েছেন। আবারো তাকে শুভেচ্ছাদূত করতে পেরে ইনফিনিক্স পরিবার আনন্দিত। নতুন বছরে ব্র্যান্ডকে ঘিরে কোম্পানির পরিকল্পনা সমূহ বাস্তবায়নে তানজিন তিশা জোরাল ভূমিকা রাখবেন।

নতুন বছরকে ঘিরে ইতোমধ্যে ইনফিনিক্স ব্র্যান্ডটির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে দেশের প্রথম সারির টেক রিভিউয়ার ও সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের অন্তর্ভুক্ত করেছে। এছাড়া, তারা ইনফিনিক্সের বছরব্যাপী হওয়া নানা প্রমোশনাল ক্যাম্পেইনেও সম্পৃক্ত ছিলেন। প্রিমিয়াম এই ব্র্যান্ডের জন্য টেক রিভিউয়ার ও সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভালোবাসা এবং কাজের প্রতি সম্মান জানাতে তাদের ক্রেস্ট ও গিফট সামগ্রী উপহার দেওয়া হয়েছে। একইদিনে শুভেচ্ছাদূত তানজিন তিশার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করে ইনফিনিক্স। এ সময় ইনফিনিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লুয়ি, মার্কেটিং ম্যানেজার রবার্ট, পিআর ম্যানেজার তেহসিন মুসাভী ও ট্রান্সসিয়ন বাংলাদেশ লিমিটেডর এর চিফ অপারেটিং অফিসার (সিওও) শ্যামল কুমার সাহা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রি বেড়েছে ১৫ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম...

বিকল্প ব্যবস্থা ছাড়াই বন্ধ ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এর বিদ্যমান...

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে দেশের প্রথম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্ট স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপদ ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত...

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি