বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতা আইটেক্স-এ আমারপে সহ ৩ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যায়ের উদ্ভাবনী প্রযুক্তি প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল ইনভেনশন, ইনোভেশন এন্ড টেকনোলজি এক্সিবিশন (আইটেক্স) ২০২৩-এর বিভিন্ন ক্যাটাগরিতে তিনটি স্বর্ণ এবং দুটি রৌপ্য পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের কারিগরি পরামর্শক হিসেবে ছিল এসপায়ার টু ইনোভেট-এটুআই।

দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী দিনে আজ শুক্রবার কৃষি ক্যাটাগরিতে বাংলা ট্রেডার্স; আইসিটি, টেলি-যোগাযোগ ও অডিও ভিজ্যুয়াল ক্যাটাগরিতে আমারপে এবং মেডিকেল-স্বাস্থ্য ক্যাটাগরিতে স্বর্ণ পুরস্কার অর্জন করে জাইন্যাক্স হেলথ লিমিটেড। এছাড়া পরিবেশ-এনার্জি ক্যাটাগরিতে ইগার্ডিয়ান এবং আইসিটি, টেলিযোগাযোগ ও অডিও ভিজ্যুয়াল ক্যাটাগরিতে রৌপ্য পুরস্কার অর্জন করে বাংলা ট্র্যাক।

আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ বিজ্ঞান-প্রযুক্তি প্রতিযোগিতার আইটেক্স-এর এ বছরের আসর থেকে খুব ভালো কিছু অর্জন নিয়ে বাংলাদেশ দল দেশে ফিরবে, বৃহস্পতিবার (উদ্বোধনের দিন, ১১ মে) এমনটাই বলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মাননীয় হাই কমিশনার জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার।

তিনি প্রতিযোগিতায় অংশ নেয়া বাংলাদেশের প্রতিটি প্রজেক্টকেই অপার সম্ভাবনাময় ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ আখ্যা দিয়ে বলেন, “২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য আমাদের সরকারের যে অভিযাত্রা ইতোমধ্যেই শুরু হয়েছে, তাতে নতুন নানাবিধ প্রযুক্তিগত উদ্ভাবনের ভূমিকা অনেক। আইটেক্সের মত অত্যন্ত প্রসিদ্ধ ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী এবং প্রতিযোগিতায় বাংলাদেশের বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ সত্যিই প্রশংসার দাবিদার। সেই সাথে এসপায়ার টু ইনোভেট-এটুআই-এর এবারের আইটেক্সে কারিগরি পরামর্শক হিসেবে সম্পৃক্ততা বিজ্ঞানমনস্ক আগামির বাংলাদেশ গঠনে বর্তমান সরকারের স্মার্ট ও দূরদর্শী মনোভাবেরই উদাহরণ।”

উল্লেখ্য, এটুআই ২০১৮ এবং ২০১৯ সালের আইটেক্সে তার নিজস্ব ইনোভেশন নিয়ে অংশ নিয়েছিল এবং তিনটি গোল্ড ও ছয়টি ব্রোঞ্জ পুরস্কারসহ একটি প্রকল্পের জন্য বিশেষ আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছিল। পরবর্তীতে, এটুআই বাংলাদেশের বেসরকারি খাতের উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের মধ্যে আইটেক্সকে পরিচিত ও জনপ্রিয় করে তোলার পেছনে মূল ভূমিকা পালন করে। সেই ধারাবাহিকতায়, এটুআই এবারের আইটেক্স ২০২৩ এ অংশগ্রহণকারী বাংলাদেশ দলের কারিগরি পরামর্শকের ভূমিকায় রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ও ইউএনডিপি’র সহায়তায় পরিচালিত এসপায়ার টু ইনোভেট-এটুআই বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এসময়, বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে কাউন্সেলর (রাজনৈতিক) এবং দুতালয় প্রধান ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সেলর (কন্সুলার) জি এম রাসেল রানা এবং প্রথম সচিব (বাণিজ্য) প্রনব কুমার ঘোষ এবং এটুআই-এর কমার্শিয়াল স্ট্র্যাটেজি বিভাগের প্রধান জনাব রেজওয়ানুল হক জামী, এটুআই-এর ডিভাইস ইনোভেশন বিশেষজ্ঞ জনাব তৌফিকুর রহমান, একশপ-এর প্রযুক্তি বিভাগের লীড জনাব সোহেল রানাসহ স্থানীয় অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি