রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

আন্তর্জাতিক প্যাটেন্ট আবেদনে শীর্ষ পাঁচে অপো

প্যাটেন্ট সহযোগিতা চুক্তির (পিসিটি) অধীনে জমা দেওয়া প্যাটেন্ট আবেদনের ফলাফল প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও)। ২০১৯ সালে জমা দেওয়া আন্তর্জাতিক প্যাটেন্ট আবেদনের সংখ্যার দিক থেকে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে অবস্থান করছে অপো। গত বছর এই সিস্টেমের অধীনে ১৯২৭টি প্যাটেন্ট আবেদন জমা দিয়েছিল বিশ্বের শীর্ষস্থানীয় এ প্রযুক্তি প্রতিষ্ঠান।

পিসিটি হলো প্যাটেন্ট সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি। ১৫০টির বেশি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছে। ফলে এই চুক্তির অধীনে কোনো প্যাটেন্ট আবেদন জমা দেওয়ার মাধ্যমে অনেকগুলো দেশে উদ্ভাবনের সুরক্ষা প্রদান করা সম্ভব।

মানুষের জীবনমান উন্নয়নে প্রযুক্তিভিত্তিক বিভিন্ন উদ্ভাবনের দিকে শুরু থেকেই জোর দিয়ে আসছে অপো। এরই ফলশ্রুতিতে গত বছর ১৭তম অবস্থানে থাকলেও এবার শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নেওয়া সম্ভব হয়েছে।

এ বছরের মার্চ পর্যন্ত অপো বিশ্বব্যাপী ৪৩ হাজারের বেশি প্যাটেন্ট আবেদন দাখিল করেছে। এরই মধ্যে অনুমোদিত হয়েছে প্রায় ১৬ হাজার প্যাটেন্ট। এসব প্যাটেন্টের প্রায় ৮৮ শতাংশ বা ৩৮ হাজার প্যাটেন্টই হলো নতুন উদ্ভাবন সংক্রান্ত। ফাইভজি প্রযুক্তি নিয়ে অপোর প্যাটেন্ট আবেদনের সংখ্যা তিন হাজারের বেশি।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক হাজার ৯০০ প্যাটেন্টের জন্য আবেদন করেছে অপো। প্রতিষ্ঠানটির ইমেজ প্যাটেন্ট আবেদন রয়েছে প্রায় ৬ হাজার ১০০টি যার মধ্যে এ পর্যন্ত অনুমোদন পেয়েছে প্রায় দুই হাজার প্যাটেন্ট। এছাড়া ফাস্ট চার্জিং নিয়ে অপোর অনুমোদিত প্যাটেন্ট আছে প্রায় এক হাজার ১০০টি।

এ বিষয়ে অপোর ইনটেলেকচুয়াল প্রোপার্টি বিভাগের সিনিয়র ডিরেক্টর ইং ফেং বলেন, “চীনের গণ্ডি পেরিয়ে বৈশ্বিকভাবে প্যাটেন্ট আবেদন নিয়ে কাজ করার যে কৌশল অপো গ্রহণ করেছে, তা বেশ সফল হয়েছে। এরই ফলশ্রুতিতে ২০১৯ সালের পিসিটি আবেদনের ফলাফলে শীর্ষ পাঁচে উঠে আসা সম্ভব হয়েছে। বর্তমানে ফাইভজি, ফাস্ট চার্জিং প্রযুক্তি, ইমেজিং, এআই, আইওটিসহ প্রযুক্তির আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের প্যাটেন্ট আবেদন রয়েছে। এর বাইরে চিপ, ডিসপ্লে এবং নেটওয়ার্ক অ্যান্টেনার ক্ষেত্রেও নতুন উদ্ভাবন নিয়ে আমরা কাজ করছি।”

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি