শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
30 C
Dhaka

আইসিটি বিভাগের আইডিয়া-এর ৩ দিনব্যাপী স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রাম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: কুমিল্লাতে ৩ দিনব্যাপী একটি স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রাম শুরু করল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প”। “স্টার্টআপ কুমিল্লা” এর সহযোগিতায় ১২ ফেব্রুয়ারি ২০২২ সকাল থেকে শুরু হওয়া এই আয়োজনটি আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত কুমিল্লার কান্দিরপার কুমিল্লা আইটি পার্কে চলবে। এই ইনকিউবেশন প্রোগ্রামটির ফলে “স্টার্টআপ কুমিল্লা” এর সহযোগিতায় কুমিল্লা এবং তার পার্শ্ববর্তী জেলার নির্বাচিত ৩৯টি স্টার্টআপের ৮০ জন তরুণ বিনামূল্যে অংশগ্রহণ করার সুযোগ পায়।

করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১২ ফেব্রুয়ারি ২০২২ শনিবার কুমিল্লার জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে এই স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রামটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এমপি

৩ দিনব্যাপী স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রাম শুরু
৩ দিনব্যাপী স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রাম শুরু

স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রামটির উদ্বোধনী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন এবং আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও উপ সচিব ড. মো: মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া প্রকল্পের জেষ্ঠ্য পরামর্শক আর. এইচ. এম. আলাওল কবির।

অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন যে বর্তমানে সকলের জন্য অনেক সুযোগ-সুবিধা রয়েছে। তিনি তরুণদের উদ্দেশ্য করে বলেন যে বাংলাদেশের নাগরিক তথ্যপ্রযুক্তির যুগে শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে সে সমস্ত বৈশ্বিক সম্ভাবনার সুযোগ গ্রহণ করার সুবিধা নিতে পারেন। তাই তরুণদের তিনি সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে ভবিষ্যৎ সফলতার জন্য প্রস্তুত হতে আহ্বান জানান। তিনি বলেন খুব তাড়াতাড়ি সবাই বড় হতে চাইলে সহজে কোন কিছু শিখতে পারা সম্ভব হবে না এবং সফল হওয়া যাবে না। তাই ধৈর্য ধরে উপযুক্ত শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে যেতে তিনি তরুণদের পরামর্শ দেন। তিনি বলেন শীর্ষ পর্যায়ে যেতে হলে প্রথমে শিখতে হবে, পরিশ্রম করতে হবে এবং পাশাপাশি সঠিক ও সৎ চিন্তা করতে হবে। সবশেষে তিনি উপস্থিত স্টার্টআপ এবং অতিথিদের ধন্যবাদ জানান।

৩ দিনব্যাপী স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রাম শুরু
৩ দিনব্যাপী স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রাম শুরু

 বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন যে এ পর্যন্ত বাংলাদেশের সকল ক্ষেত্রে করোনা পরিস্থিতিতে কুমিল্লা সব জায়গায় এগিয়ে আছে। তিনি বলেন যে গত চার বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে বেশি ফসল উৎপাদনকারী জেলা হল কুমিল্লা। মাছ উৎপাদনেও কুমিল্লা বিশাল অবস্থান সৃষ্টি করতে পেরেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন করোনা পরিস্থিতিতেও আমরা ১.৭৪৮ বিলিয়ন রেমিটেন্স দিতে সক্ষম হয়েছি। সবশেষে স্টার্টআপ কুমিল্লা এবং উদ্ভাবকদের তিনি শুভকামনা জানান।

 অনুষ্ঠানের বিশেষ অতিথি এন এম জিয়াউল আলম পিএএ উদ্যোক্তাদের উদ্দেশ্য করে বলেন যে নিজে চিন্তা করে, নিজে আইডিয়া জেনারেট করে বাস্তবে একটি স্টার্টআপকে প্রি-সীড বা গ্রোথ পর্যায়ে অর্থাৎ একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার কালচার পূর্বে ছিল না। বর্তমানে স্টার্টআপদের জন্য সুযোগ রয়েছে। তিনি বলেন যে পর্যায়ক্রমে সকল স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পৌছেঁ দেওয়ার চেষ্টা চলছে এবং পাশাপাশি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার গুলোতেও কাজ করার সুযোগ রয়েছে। এছাড়ও তরুণদের জন্য রয়েছে মেনটরিং সাপোর্ট, অনুদান সাপোর্ট, ভেঞ্চার ক্যাপিটাল সাপোর্টসহ নানা সুযোগ যার মাধ্যমে তৈরি হয়েছে একটি সুন্দর ইকোসিস্টেম। এই সুযোগগুলো তরুণদের কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন যে স্টার্টআপদের জন্য আইসিটি বিভাগ এবং আইডিয়া এর মাধ্যমে সহযোগিতা চলমান থাকবে।

 কিভাবে একটি উদ্যোক্তার মানসিকতা বিকাশ করা যায়, কিভাবে স্টার্টআপ তার আইডিয়াটি ডেভেলপ এবং যাচাই করবেন, স্টার্টআপের সফল বাস্তবায়ন, উদ্যোক্তাদের বিভিন্ন আইনি এবং নৈতিক সমস্যাসহ স্টার্টআপ সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে এই ইনকিউবেশন প্রোগ্রামে উদ্যোক্তাদের সহিত থাকছে বিশেষ সেশন। এছাড়া, স্টার্টআপদের আর্থিক কৌশল, আর্থিক বিশ্লেষণ, ব্যবসায়িক মডেল, মার্কেটিং ও বিক্রয় কৌশল এবং পরিকল্পনাসহ স্টার্টআপ মূল্যায়ন পদ্ধতিসমূহ ৩ দিনব্যাপী এই স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রামে প্রশিক্ষনের বিষয় হিসেবে প্রাধান্য পাবে। এছাড়া, এ প্রশিক্ষণের মধ্য থেকে শীর্ষ স্টার্টআপগুলো ‘আইডিয়া’ প্রকল্প হতে ১০ লক্ষ টাকা অনুদানের জন্য আবেদন করবেন। এক্ষেত্রে অনুদান প্রদানের জন্য ‘আইডিয়া’ প্রকল্পের প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হবে। সবশেষে, ‘আইডিয়া’ প্রকল্পের ‘সিলেকশন কমিটি’ কর্তৃক চূড়ান্তভাবে যোগ্য বিবেচিত স্টার্টআপ ১০ লক্ষ টাকা অনুদান গ্রহণের সুযোগ পাবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি এর প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে আইসিটি বিভাগের আওতায় ২০১৬ সাল থেকে উদ্ভাবন সহায়ক ইকোসিস্টেম ও উদ্যোক্তা সংস্কৃতি তৈরিতে কাজ করছে আইডিয়া প্রকল্প। তরুণ উদ্ভাবকদের সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি প্রান্তিক পর্যায়ের তরুণদের মাঝে ব্যাপকভাবে উদ্ভাবনী ধারণাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে আইডিয়া। একই সাথে স্টার্টআপদের জন্য একটি উন্নত ও উপযুক্ত স্টার্টআপ কালচার গড়ে তোলার লক্ষ্যে ‘আইডিয়া’ প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইডিয়া প্রকল্পের অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানতে ভিজিট করতে হবে www.idea.gov.bd

 

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি