বুধবার, অক্টোবর ৭, ২০২৬
29.8 C
Dhaka

আইওটি ভিত্তিক পূর্ণাঙ্গ স্মার্ট অফিস এবং হোম সেবা দিচ্ছে সিসটেক ডিজিটাল

টেকভিশন২৪ ডেস্ক : দেশের প্রথম স্মার্ট অফিস বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিসটেক ডিজিটাল লিমিটেড সম্প্রতি পূর্ণাঙ্গ স্মার্ট অফিস ও স্মার্ট হোম সেবার অ্যাপ্লিকেশন সর্বসাধারণের জন্য প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি বিশ বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশ সহ বিশ্বের ১৩টি দেশে ৩০০০ এরও বেশি গ্রাহককে আইসিটির আধুনিক সেবা দিয়ে আসছে। বিগত ৫ বছর ধরে তারা তাদের নিজস্ব আইওটি টিম দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে চাহিদানুযায়ী সমস্যা সমাধানে কাস্টোমাইজড আইওটি সম্বলিত সফটওয়্যার সেবা দিয়ে আসছে যা খুবই প্রশংসিত হয়েছে। সিসটেক তাদের নিজস্ব প্রযুক্তিতে বাংলাদেশের প্রথম স্মার্ট অফিস তৈরি করেছে যা ২০১৯ সালের এপ্রিল মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উদ্বোধন করেছিলেন।

তারই ধারাবাহিকতায় সিসটেক ডিজিটাল লিমিটেড এবার সাধারণ ও পরিশীলিত ব্যবহারকারীদের জন্য পূর্ণাঙ্গ স্মার্ট অফিস ও স্মার্ট হোম সেবার অ্যাপ্লিকেশন প্রকাশ করেছে যা অ্যাপল অ্যাপ স্টোর (Apple iOS: https://apple.co/3sp84fR) এবং গুগল প্লে স্টোর (Android: https://bit.ly/3ffVYlA) থেকে যে কেউ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। স্মার্ট হোম এবং স্মার্ট অফিসের জন্য প্রয়োজনীয় সব ধরনের ক্যাটাগরিসহ হাজারেরও অধিক কন্ট্রোলার এবং ডিভাইস থেকে পছন্দেরটি বেছে নেয়ার সুবিধা রয়েছে।

যুক্ত রয়েছে নিজস্ব Google Home, Alexa এবং Apple Siri ভয়েস কমান্ড সুবিধা। আরও আছে অতি প্রয়োজনীয় হাজার রকমের Conditional Automation সুবিধা যা দিয়ে ব্যবহারকারী নিজেই চমৎকার সব অটোমেশন করতে পারবেন। তাছাড়া গ্রাহকের চাহিদানুযায়ী ইন্ডাস্ট্রিয়াল ও সব ধরনের কাস্টোমাইজড আইওটি সেবা তো থাকছেই।

গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি রাজধানীর বনানীতে একটি এক্সপেরিয়েন্স ও সেলস সেন্টার তৈরি করেছে।

এছাড়াও গ্রাহকরা সিসটেক এর নিজস্ব ওয়েবসাইট www.systechsmart.solutions থেকে এককালীন বা কিস্তিতে মূল্য পরিশোধ করে স্মার্ট অফিস কন্ট্রোলার ও ডিভাইস কিনতে পারবেন। প্রতিটি ডিভাইসের সাথে রয়েছে ওয়ারেন্টি ও ফ্রি সেবা।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি