রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

অগ্নি দুর্ঘটনা রোধে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিবছরের ধারাবাহিকতায় এই বছরও অগ্নি দুর্ঘটনা রোধে দেশের বিপিও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ।

গেল ৭ই আগস্ট প্রশিক্ষণ কার্যক্রমটি অনলাইন মাধ্যমে পরিচালনা করেন Safety Awareness Foundation এর পরিচালক এবং অগ্নি-নিরাপত্তা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ফয়সাল আহমেদ । প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট অগ্নি দুর্ঘটনার সময় বিচলিত না হয়ে তাৎক্ষণিক মোকাবেলায় কিভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ কমানো সম্ভব এ ব্যাপারে সচেতনতা বাড়ানো ছিল প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য । “Safety & Fire Factor within IT Sector” শীর্ষক কর্মশালাটি প্রায় ৪০ টিরও অধিক সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধির অংশগ্রহণে পরিচালিত হয়, যার মাধ্যমে তারা নিজেদের প্রতিষ্ঠানের অগ্নি নির্বাপণ ব্যবস্থার ধরন, কর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ এবং বিভিন্ন অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার সম্বন্ধেও জানতে পারেন ।

এসময় বাক্কো কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তানভীর ইব্রাহিম। তিনি বলেন “প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও অগ্নিকাণ্ডে প্রাণহানীসহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা প্রতিনিয়ত ঘটে । তাই এসব দুর্যোগ মোকাবেলায় আমাদের সব সময় সতর্ক থাকতে হবে”।

বাক্কো’র পরিচালক আবু দাউদ খান তার সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন “এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যত সচেতনতার মাধ্যমে অগ্নি দুর্ঘটনা রোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে”।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি