রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

স্বাধীনতা’র ৫০ বছর পূর্তিতে ট্রাভেল বাংলাদেশের নতুন চমক

টেকভিশন২৪ প্রতিবেদক: স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ। অসাধারণ এই সময়েই দেশের সবচেয়ে বড় ট্রাভেল কনটেন্ট প্ল্যাটফর্ম “ট্রাভেল বাংলাদেশ” নতুনরুপে যাত্রা শুরু করলো। সপ্তাহব্যাপী আয়োজনে দেশের পর্যটন ও অন্যান্য সেক্টরের অতিথিরা কথা বলছেন ট্রাভেল বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রতিদিন নতুন নতুন সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো: হান্নান মিয়া, “তরুণরা ডিজিটার বাংলাদেশের বিনির্মানে দারুণ দারুণ উদ্যোগ নিয়ে এগিয়ে আসছে, যা দেশের পর্যটনকে আরও সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। পর্যটন কর্পোরেশন সবসময় তরুণদের সাথে আছে, ট্রাভেল বাংলাদেশের নতুন উদ্যোগের সাথে আছে। আমি নিজেই ট্রাভেল বাংলাদেশের নতুন সার্ভিসগুলো শুনে অনেক চমৎকৃত হয়েছি এবং আশা করছি দেশের মানুষ অবশ্যই ট্রাভেল বাংলাদেশের সার্ভিসগুলো গ্রহণ করবেন।”

অতিথিরা তাঁদের বক্তব্যে, ট্রাভেল বাংলাদেশের উদ্যোগকে সাধুবাদ জানান এবং নতুন নতুন সার্ভিসগুলো বাংলাদেশের পর্যটন সেক্টরকে একটি নতুন মাত্রা দেবে বলে অভিমত ব্যক্ত করেন। ট্রাভেল বাংলাদেশের ট্যুর মার্কেট ও এক্সপেরিয়েন্স সেকশনগুলো ট্রাভেলারদেরকে নতুনভাবে বাংলাদেশের দেখার সুযোগ করে দেবে বলেও মনে করেন বক্তারা।

‘ট্রাভেল বাংলাদেশ নতুনরুপে’ আয়োজনে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান  মো: হান্নান মিয়া, ইন্টারন্যাশনাল মাস্টারশেফ নাজিম খান, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক, ইউএস বাংলা এয়ারলাইন্স পাবলিক রিলেশন্সের জিএম কামরুল ইসলাম, ম্যারিয়ট ইন্টারন্যাশনালের হোটেল ম্যানেজার মোঃ আল আমিন,  প্রথম আলো’র হেড অব ডিজিটাল বিজনেস জাবেদ সুলতান পিয়াস,  শেয়ার ট্রিপ-এর ফাউন্ডার ও সিইও কাশেফ রহমান, হেরিটেজ ট্রাভেলার এলিজা বিনতে এলাহী, ঢাকা রিজেন্সী হোটেল এন্ড রিসোর্ট’র হেড অফ সেলস ও মার্কেটিং মাহমুদ হাসান, ট্যুর গ্রুপ বিডি’র প্রতিষ্ঠাতা ইমরানুল আলম, ট্রাভেল বাংলাদেশ’র ফাউন্ডার ও সিইও আহসান রনিসহ আরও অনেকে। অতিথি হিসেবে আরও থাকবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ, পাটা গ্লোবালের বাংলাদেশ প্রতিনিধি ও পাটা বাংলাদেশের চেয়ারম্যান শহীদ হামিদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক জিয়া হকসসহ আরও অনেকে।

ট্রাভেল বাংলাদেশ থেকে জানানো হয়, বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলার ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, খাবার, হোটেল-রিসোর্টসহ সকল ধরনের ভ্রমণ তথ্য দিয়ে প্রতি মাসে ৫ লক্ষের বেশি মানুষকে সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। স্বাধীনতার পঞ্চাশে এসে বাংলাদেশকে নতুনভাবে উপভোগ করার সুযোগ করে দিচ্ছে ট্রাভেল বাংলাদেশ। ২৬ তারিখ থেকে ট্রাভেল বাংলাদেশের ওয়েবসাইট travelbd.xyz-এর নতুন ভার্সন এসেছে যেখানে একজন ট্রাভেলার বাংলা, ইংরেজী ও ভিডিও ভার্সনে দেশ-বিদেশের তথ্য জানার পাশাপাশি নিজেও অ্যাকাউন্ট খুলে ভ্রমণ বিষয়ক নানা আর্টিকেল ও ভিডিও পোস্ট করতে পারবেন। যা বাংলাদেশে প্রথম কোন প্ল্যাটফর্ম চালু করলো।

এছাড়াও ট্রাভেল বাংলাদেশ নিয়ে এসেছে ‘ট্যুর মার্কেট’ নামের দারুণ একটি কনসেপ্ট। এই মার্কেটে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ট্রাভেল এজেন্সী, ট্যুর অপারেটর ও ট্যুর গ্রুপ গুলোর ট্যুর অনলাইনে বুকিং করা যাবে ট্রাভেল বাংলাদেশ থেকে। ‘মার্চের ছাব্বিশে ছাব্বিশ ট্যুর কোম্পানি’ নামের প্রচারে জানানো হয় ২৬টি ট্রাভেল কোম্পানিদের ট্যুর নিয়ে যাত্রা শুরু করছে এই ট্যুর মার্কেট।

ট্রাভেল বাংলাদেশ বাংলাদেশকে নতুনরুপে উপভোগ করার প্রত্যয়ে কাজ করে চলেছে। ট্রাভেলবিডি ‘এক্সপেরিয়েন্স’ সেকশনটি যেন প্রতি ভ্রমণপ্রিয় মানুষের জন্য স্বর্গের মতো। ‘স্বাধীনতার পঞ্চাশে পঞ্চাশ এক্সপেরিয়েন্স’ শিরোনামে ৫০ ধরনের অভিজ্ঞতা নিয়ে কাজ শুরু করেছে ট্রাভেল বাংলাদেশ। এসব এক্সপেরিয়েন্সের মধ্যে যেমন মুক্তিযোদ্ধদের কাছ থেকে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা শোনার এক্সপেরিয়েন্স নেওয়া যাবে তেমনি বাংলাদেশের গ্রামে গিয়ে একদিন থেকে গ্রামের নানা অভিজ্ঞতা নেওয়া যাবে। থাকছে ঢাকার পাশেই নদীতে একদিন রিভার ক্রুজ বা আমাদের গর্ব পদ্মা সেতু একদিনে দেখে আসার অভিজ্ঞতা।

ট্রাভেল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এক্সক্লসিভ মেন্টরিং সেশনের পাশাপাশি থাকছে বাংলাদেশের লোক সংস্কৃতি বিষয়ক, উৎসব বিষয়ক, সঙ্গীতসহ নানা অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। বইমেলা উপলক্ষে থাকছে প্রকাশকে সাথে একটি বইয়ের জন্মকথা’র এক্সপেরিয়েন্স বা বইমেলা ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স। দারুণ বিষয় হচ্ছে যে কেউই নিজের একাউন্ট খুলে নিজের অভিজ্ঞতা অনুসারে এক্সপেরিয়েন্স তৈরী করে অর্থ আয় করতে পারেন।

ট্রাভেল বাংলাদেশের ওয়েবসাইট: https://travelbd.xyz/-এ গিয়ে সকল তথ্য, ট্যুর ও এক্সপেরিয়েন্স সেবা নেওয়া যাবে। নতুন নতুন ট্যুর ও এক্সপেরিয়েন্সের আপডেট পেতে যোগ হতে পারেন ট্রাভেল বাংলাদেশের ফেসবুক পেইজ: https://www.facebook.com/travelbd.xyz ও গ্রুপ: https://www.facebook.com/groups/travelbd.co -তে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি