বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
29 C
Dhaka

শেখার আনন্দ উপভোগ করুন লাইকি ও টেন মিনিট স্কুলের সাথে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে লাইকি’র নলেজ কমিউনিটি তৈরির উদ্যোগ #KnowledgeMonth. ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাকাডেমিক ও সহ-পাঠক্রমিক দক্ষতা বিষয়ক ভিডিও তৈরি ও শেয়ারে উৎসাহিত করার লক্ষ্যে জনপ্রিয় এই শর্ট-ভিডিও অ্যাপটি দেশের সর্ববৃহৎ অনলাইন শিক্ষামূলক সংগঠন টেন মিনিট স্কুলের সাথে অংশীদারিত্ব করেছে। এই ক্যাম্পেইনের লক্ষ্য এমন একটি কমিউনিটি তৈরি করা, যেখানে একে অপরকে উৎসাহিত করবে এবং একটি সুস্থ ও প্রতিযোগিতামূলক পরিবেশ ব্যবহারকারীদের শেখার আগ্রহ বাড়িয়ে তুলবে। মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইনের শেষে ভাগ্যবান বিজয়ীরা জিতে নিবেন পুরস্কার।           

লাইকি ও টেন মিনিট স্কুলের এই অংশীদারিত্ব শিক্ষক, গবেষক, ক্রীড়াবিদ, শিল্পী, রাঁধুনি ও জীবনমুখী দক্ষতা অর্জনে উৎসাহী ব্যক্তিদের পাশাপাশি, রুবিক্স কিউব ও সুডোকুর মতো পাজেল গেম এবং অন্যান্য অ্যাকাডেমিক ও নন-অ্যাকাডেমিক দক্ষতা অর্জনে আগ্রহী ব্যক্তিদের একসাথে একটি কমিউনিটি গড়ে তুলবে ও পরস্পরের মধ্যে জ্ঞান বিনিময়ে উৎসাহিত করবে। ব্যবহারকারীরা বাংলা, বাংলা বাচন ও উচ্চারণভঙ্গি, স্পোকেন ইংলিশ, বিজ্ঞান জনপ্রিয়তা, ধাঁধা, জীবনের মজাদার ঘটনা, ট্রিভিয়া, অর্থনীতি, সংস্কৃতি, মানবিক, স্বাস্থ্য, চিকিৎসা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ইত্যাদি বিভিন্ন বিষয়ে নিজেদের জ্ঞান, টিপস এবং কৌশল শেয়ার করার জন্য বিনোদনধর্মী ভিডিও তৈরি করতে পারবেন। সকলে একসাথে জ্ঞানার্জন ও বিকাশের প্রয়াসে এই ভিডিওগুলো #AcademicKnowledge,#ArtisticKnowledge,#LifeKnowledge ও #UnpopularKnowledge যে হ্যাশট্যাগ যেখানে প্রযোজ্য সেটি ব্যবহার করে আপলোড করতে হবে।  এসব ভিডিও অরিজিনাল হতে হবে, ভিডিওর দৈর্ঘ্য ১০ সেকেন্ডের বেশি হতে হবে এবং ভিডিও দেওয়া যাবে না।   

২০ জন ভাগ্যবান বিজয়ী টেন মিনিট স্কুলের অধীনে মোট ৯ হাজার টাকা সমমূল্যের কোর্স বিনামূল্যে করার সুযোগ পাবেন। এর মধ্যে থাকবে মুনজেরিন শহীদের স্পোকেন ইংলিশ কোর্স, আয়মান সাদিকের ফেসবুক মার্কেটিং, সাদমান সাদিকের ডিজাইন উইথ পাওয়ারপয়েন্ট, সোলায়মান সুখনের কর্পোরেট গ্রুমিং সহ আরও অনেক জনপ্রিয় কোর্স। লাইকি’র অংশগ্রহণকারীদের সাথে আয়মান সাদিক শেয়ার করবেন “কীভাবে ভিডিও নির্মাতারা ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সমাজে পরিবর্তন আনতে পারে”। এই কার্যক্রমে অংশগ্রহণ করতে ব্যবহারকারীদের লাইকি অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে, যেখানে ভবিষ্যতে কেবল শিক্ষামূলক ভিডিও পোস্ট করা হবে। ভালো মানের তিনটির বেশি শিক্ষামূলক ভিডিও পোস্ট করলে একজন ৫ মার্কিন ডলার জিততে পারবেন (১০০ অ্যাকাউন্ট)। কেউ যদি এই কার্যক্রম চলাকালীন ১০টির বেশি মানসম্পন্ন শিক্ষামূলক ভিডিও পোস্ট করেন, তবে তিনি ৫০ হাজার টাকা সকল কোয়ালিফাইড অ্যাকাউন্টের সাথে শেয়ার করতে পারবেন। উন্নতমানের ভিডিওগুলো প্রতি ভিডিওতে ৮০ হাজারের বেশি ভিউ সহ অফিসিয়াল ট্রাফিক সাপোর্ট পাবে।

লাইকি’র মুখপাত্র বলেন, “লাইকি তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং সামগ্রিক বিকাশের একনিষ্ঠ পৃষ্ঠপোষক। অনলাইন শিক্ষার এই যুগে লাইকি বিশ্বাস করে যে, শিক্ষামূলক ভিডিও কনটেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের একসাথে সংযুক্ত করা সম্ভব। আমাদের #KnowledgeMonth ক্যাম্পেইন ইতিমধ্যেই অভাবনীয় সাড়া পেয়েছে এবং আমরা আমাদের সহযোগী টেন মিনিট স্কুলকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।”

টেন মিনিট স্কুল’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্ম তরুণ শিক্ষার্থীদের অন্যদের সাথে জ্ঞান বিনিময়ে সাহায্য করতে পারে, কয়েক দশক আগেও যা অসম্ভব মনে হতো। লাইকি’র মতো একটি দ্রুত বর্ধনশীল প্ল্যাটফর্মের অংশীদার হতে পেরে আনন্দিত। লক্ষাধিক লাইকি ব্যবহারকারীকে একে অপরের সাথে মূল্যবান জ্ঞান বিনিময়ে উৎসাহিত করার মধ্য দিয়ে আমরা একসাথে এই সুযোগকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারি।”

বাংলাদেশের লাইকি ব্যবহারকারীদের জন্য চালু করা সাম্প্রতিক ক্যাম্পেইনগুলোর মধ্যে সেপ্টেম্বর মাসব্যাপী চলমান এই #KnowledgeMonth ক্যাম্পেইনটি অপেক্ষাকৃত বৃহৎ পরিসরের এবং দীর্ঘমেয়াদী। এটি #HOWTO কনটেন্টের থিম সংক্রান্ত একটি কার্যক্রম। বৈশ্বিক মহামারি চলাকালীন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষা স্থগিত থাকার জন্য অভিভাবক এবং সরকার শিক্ষার্থী ও তরুণদের গেম ও বিনোদনের প্রতি আসক্ত হয়ে পড়া নিয়ে চিন্তিত হয়ে পড়েন। লাইকি প্রকাশ করতে চায় যে, বিনোদনই এই প্ল্যাটফর্মের একমাত্র বিষয় নয়। এর মূল লক্ষ্য ব্যবহারকারীদের জ্ঞান ও জীবনবোধ শেয়ার করতে উৎসাহিত করা এবং গ্রাহকদের মূল্যবান কনটেন্ট প্রদান করা। স্বল্প দৈর্ঘ্যের ভিডিও নির্মাতারা ভিডিওর মাধ্যমে সমাজে ইতিবাচক মূল্যবোধ সৃষ্টি করতে পারে – এই ধারণাকে রূপ দেয়ার লক্ষ্যে ক্যাম্পেইনটি তৈরি করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি