শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

শাকিল এলেন নগদ কার্যালয়ে, ছড়ালেন উষ্ণতা

টেকভিশন২৪ ডেস্ক: দুর্গম ‘গ্রেট হিমালয় ট্রেইল’ জয় করে দেশে ফিরেই নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুককের প্রতি ধন্যবাদ জানাতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ছুটে আসেন অভিযাত্রী ইকরামুল হাসান শাকিল।

হিমালয়ের ১ হাজার ৭০০ কিলোমিটারের ‘গ্রেট হিমালয় ট্রেইল’ জয় করে আর্থিক সংকটের কারণে নেপালেই আটকা পড়েন দুর্লভ অর্জনের অধিকারি শাকিল। সংবাদপত্রের মাধ্যমে খবরটি জেনে শাকিলকে এই সংকট থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন তানভীর এ মিশুক।

পরে নগদের ব্যবস্থাপনা পরিচালকের সহায়তায় দেশে ফেরেন তিনি। এই ঘটনায় নিজের ভালো লাগা প্রকাশ করতে গত মঙ্গলবার নগদ কার্যালয়ে আসেন শাকিল।

বাংলাদেশের প্রথম অভিযাত্রী হিসেবে বিশ্বের অন্যতম দুর্গম অভিযান ‘দ্য গ্রেট হিমালয় ট্রেইল’ সম্পন্ন করেছেন গাজীপুরের শাকিল। এখন অবধি বিশ্বের মাত্র ৩২ জন মানুষ এই ট্রেইলে অভিযান সম্পন্ন করেছেন। ৩৩তম মানুষ হিসেবে এই তালিকায় নাম লেখানোর পর দেনাগ্রস্থ হয়ে শাকিল আটকে গিয়েছিলেন নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে।

অভিযান চলার সময় হাতের অর্থ খরচ হয়ে যাওয়ায় কোনো রকম ধারদেনা করে ১০৭ দিনে যাত্রা শেষ করেন। কিন্তু অভিযান শেষে দেনার অর্থ না পরিশোধ করে দেশে ফিরতে পারছিলেন না তিনি। এই সময়ে মোবাইল আর্থিক সেবা নগদ হাত বাড়িয়ে দেওয়ায় অবশেষে সব দুঃশ্চিন্তা মুক্ত হয়ে দেশে ফেরেন শাকিল। তখনই ত্রাতা হয়ে হাজির হন নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

দেশের প্রতি অসম্ভব গৌরবের অর্জন বয়ে আনায় তানভীর এ মিশুক শাকিলকে অভিবাদন জানান। আর তাতে আরো অপ্লুত হয়ে পড়েন শাকিল। তিনি বলেন, ‘আমি তখন অভিযান শেষ করার পর হতবিহ্বল হয়ে পড়েছিলাম। নগদ এবং তানভীর ভাইকে ধন্যবাদ যে তারা আমাকে এবং বাংলাদেশের সম্মান উদ্ধার করেছেন।’

শাকিল বলেন, ‘নেপাল সরকারের নতুন নিয়মের কারণে এই ট্রেইল জয় করার পথে আমাকে বেশ কিছু ধার করতে হয়েছিল। সেটা পরিশোধ করতে না পেরে আমি আটকে গিয়েছিলাম কাঠমাণ্ডুতে। এই খবর পত্রিকায় পড়ে তানভীর ভাইয়া আমার পাশে দাড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি ঢাকায় আমার বন্ধুদের ডেকে প্রয়োজনীয় অর্থ হাতে তুলে দেন। নগদ ও তানভীর ভাইয়ের কারণেই আমি দেশে ফিরতে পেরেছি। এ জন্য আমি অশেষ কৃতজ্ঞতা জানাই।’

গাজীপুরের কালিয়াকৈরের ছেলে শাকিল ছোটবেলা থেকেই নানারকম সামাজিক কাজে জড়িত। তাঁর বড় হয়ে ওঠার পর রোমাঞ্চের টানে জড়িয়েছেন অভিযানে। উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করার পর যুক্ত হন ‘বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব’-এ। পর্বতারোহনের প্রাথমিক শিক্ষা নিয়ে প্রথমবারের মতো যাত্রা করেন কেয়াজো-রি পর্বতশৃঙ্গে। ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে আরও প্রশিক্ষণ নিয়ে ২০১৯ সালে আবার বেরিয়ে পড়েন পর্বত গিরির দুর্গম পথে।

এরপর লক্ষ্য ঠিক করেন এই হিমালয় ট্রেইল। সেটি জয় করে গত ৯ জুলাই কাঠমাণ্ডু পৌঁছান তিনি। তবে ধারদেনা শোধ করতে তাঁর আরো প্রায় তিন সপ্তাহ লেগে যায় বলেই দেশে ফিরতে দেরি হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি