বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

বৈশাখের আনন্দ দ্বিগুণ করতে দারাজের ‘বৈশাখী মেলা ১৪২৮’ ক্যাম্পেইন

spot_img

টেকভিশন২৪ প্রতিবেদক: বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ (https://www.daraz.com.bd/#) পঞ্চমবারের বছরের মতো আয়োজন করেছে বছরের অন্যতম বৃহত্তম ক্যাম্পেইন – বৈশাখী মেলা’। ‘জাগো বাঙালি বর্ষবরণের আনন্দে’ শীর্ষক স্লোগানে আয়োজিত ক্যাম্পেইনটি চলবে চলতি বছরের ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। ৩১শে মার্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দারাজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন, জনপ্রিয় মডেল তাসনিয়া ফারিন এবং দারাজের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গ্রাহকদের চাহিদার সাথে মিল রেখে ফ্যাশন ও বিউটি এবং স্বাস্থ্য থেকে শুরু করে গ্রোসারি, টেলিভিশন এবং স্মার্টফোন পর্যন্ত একাধিক ক্যাটাগরিতে বিভিন্ন অসধারণ ডিল দিয়ে সাজানো হয়েছে পুরো ক্যাম্পেইনটি। এই ক্যাম্পেইনের আওতায় বৈশাখী কালেকশন যেমন- শাড়ি, পাঞ্জাবি এবং অন্যান্য ঐতিহ্যবাহী পণ্যের ওপর থাকছে বিশেষ ছাড়।

ক্যাম্পেইনটিতে রয়েছে অসংখ্য আকর্ষণীয় অফার। এর মধ্যে আছে ব্র্যান্ড ডাবল টাকা ভাউচার, মেগা ডিলস, গেস অ্যান্ড গেট ইট ফ্রি, ১৪২৮ টাকা ডিলস, ব্র্যান্ড ফ্রি শিপিং এবং মেগা ভাউচার। এছাড়াও, দারাজের নতুন গ্রাহকরা তাদের অর্ডারের উপর পাবেন বিশেষ ছাড়।

এ উপলক্ষে, দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘বাংলা নববর্ষ বাংলাদেশসহ বিশ্বের সকল বাঙালির জন্য বিশেষ একটি দিন। আর এই দিনটির আনন্দ আরও বাড়িয়ে দিতে দারাজের এই আয়োজন। ‘বৈশাখী মেলা’ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা বিস্তৃত পরিসরের পণ্য থেকে বিভিন্ন আকর্ষণীয় ডিলে তাদের পছন্দের পণ্যটি কেনার সুযোগ পান, যা তাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে। আশা করছি, আমাদের গ্রাহকরা আমাদের অফারগুলো উপভোগ করবেন।’

ক্যাম্পেইনটির কো-স্পনসর হিসাবে আছে বাটা, ডেটল, লাইজল, স্টুডিওএক্স, সানসিল্ক এবং শাওমি।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি