মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
30 C
Dhaka

বুয়েটে হলো উইকি এডুকেশন প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উইকিপিডিয়ায় সম্পৃক্ত করতে বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত হলো উইকি এডুকেশন প্রোগ্রাম। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এডুকেশন প্রোগ্রামের সর্বপ্রথম সংস্করণে অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থীরা। বুয়েট এনার্জি ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে দেশের ভবিষ্যৎ প্রকৌশলীরা নিজ নিজ ডিপার্টমেন্টের নানাবিধ বিষয়ে নিবন্ধ লেখেন অনলাইনে বাংলা ভাষার বৃহত্তম উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায়।

নির্ভরযোগ্য তথ্যের সন্ধানে সকলেই উইকিপিডিয়ার শরণাপন্ন হন। নিজ মাতৃভাষা বাংলায় জ্ঞানার্জন সবচেয়ে সহজ হওয়ায় বাংলা ভাষাভাষীগণ এক্ষেত্রে বাংলা উইকিপিডিয়াকেই বেছে নেন। তবে দুঃখজনকভাবে প্রকৌশল ও প্রযুক্তিগত বিষয়ে বাংলা উইকিপিডিয়ায় তথ্যের পরিমাণ অত্যন্ত কম। চাইলেও প্রয়োজনীয় তথ্য খুঁজে না পেয়ে অনেককেই ইংরেজি নিবন্ধে চলে যেতে হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা নানাবিধ কোর্সের মাধ্যমে যে জ্ঞানলাভ করেন, তা তারা চাইলেই অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। এই দুই উদ্দেশ্যের মেলবন্ধন ঘটাতেই মূলত বুয়েটে এডুকেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। ২১শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ আয়োজন সমাপ্ত হয় গত ১২ই মে।

বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এই এডুকেশন প্রোগ্রাম অ্যাকাডেমিক কারিকুলামের অংশ হিসেবে আয়োজিত হলেও বাংলাদেশে আগে কখনোই এ ধরণের কার্যক্রম আয়োজিত হয়নি। বুয়েটে আয়োজিত এই এডুকেশন প্রোগ্রাম মূল অ্যাকাডেমিক কারিকুলামের অংশ হিসেবে নয়, বরং সহশিক্ষা কার্যক্রমের আওতায় পরিচালিত হয়েছে। তবে নন-ক্রেডিট হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এ কার্যক্রমে প্রত্যেক শিক্ষার্থীকে তার ডিপার্টমেন্টের বিষয়ে তিনটি ১৫০০ শব্দের, কিংবা দুইটি ১৫০০ ও তিনটি ৩০০ শব্দের নিবন্ধ লিখতে হয়েছে বাংলা উইকিপিডিয়ায়। এই নিবন্ধের বিষয়বস্তু ছিল পূর্বের কোনো টার্মে শেষ করে আসা তাদের কোর্সের অংশ। নিবন্ধ লেখার জন্য তারা নিজ পাঠ্যবই কিংবা প্রাসঙ্গিক বিষয়ের গবেষণা প্রবন্ধ হতে রেফারেন্স সংযুক্ত করেছেন। ‘শীতলীকরণ চক্র’, ‘কালভার্ট’, ‘বৈদ্যুতিক শক্তি’, ‘নকশা বিজ্ঞান’ – ইত্যাদি নানান বিষয়ে নিবন্ধ লেখেন বুয়েটের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

অংশগ্রহণকারীদেরকে শুভেচ্ছাস্মারক হিসেবে সনদপত্র ও স্যুভেনির প্রদান করা হবে বলে আয়োজকেরা জানান। এ প্রোগ্রামের অংশগ্রহণকারী পুরকৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব নাহা উষ্ণ বলেন, “এসব কার্যক্রম একজন শিক্ষার্থীর কো-কারিকুলার অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম। এ ধরণের কার্যক্রম আরো বেশি পরিমাণে ও দীর্ঘ পরিসরে করা উচিত বলে আমি মনে করি।”

আয়োজকরা আরো বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোর্স কারিকুলামের অংশ হিসেবে বিভিন্ন অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়। অ্যাসাইনমেন্টগুলোর নির্ধারিত কাজ করে নম্বর পেলেও জমা দেয়া অ্যাসাইনমেন্ট অধিকাংশ ক্ষেত্রেই ভবিষ্যতে কোনো কাজে আসে না। এক্ষেত্রে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উইকিপিডিয়ার ভিত্তিতে অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়। শিক্ষার্থীরা পাঠ্যবই এবং ইন্টারনেটের বিভিন্ন গবেষণা প্রবন্ধ পড়ে জ্ঞানার্জন করে উইকিপিডিয়ায় লেখেন, শিক্ষকগণও তার ভিত্তিতেই নম্বর প্রদান করেন। এক্ষেত্রে প্লেজিয়ারিজম তথা একজনেরটা আরেকজন দেখে লেখা যায় না, উপরন্তু শিক্ষার্থীরা সরাসরি অন্যদেরকেও জানার সুযোগ করে দিচ্ছে। এর মাধ্যমে শিখন-শিক্ষণ প্রক্রিয়ার সাথে সরাসরি ধারণা লাভ করেন শিক্ষার্থীরা। এডুকেশন প্রোগ্রাম এই উদ্দেশ্যেই আয়োজিত হয়। বুয়েটে আয়োজিত এ কার্যক্রমে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, পুরকৌশলসহ বিভিন্ন ডিপার্টমেন্টের বিষয়ে মোট ১০৩টি নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় তৈরি হয়েছে।

আগামীতে এ ধরণের আয়োজন বাংলা উইকিপিডিয়ায় মানসম্মত ও নির্ভরযোগ্য তথ্য পেতে সহায়ক হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি