বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
27 C
Dhaka

বিসিএস ২০২২-২৪ নির্বাচনে কার্যনির্বাহী কমিটিতে ১৪ জন প্রার্থী, ভোট ১৬ই মার্চ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর ২০২২-২৪ মেয়াদকালের নির্বাচনের বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড। 

তালিকা অনুসারে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৭টি পদে ১৪ জন, বরিশাল শাখা কমিটির ৭টি পদে ১৪ জন, কুমিল্লা শাখা কমিটির ৭টি পদে ৭জন, চট্টগ্রামে শাখা কমিটির ৭টি পদে ৯জন, যশোর শাখা কমিটির ৭টি পদে ১৬ জন, খুলনা শাখা কমিটির ৭টি পদে ১৪ জন, ময়মনসিংহ শাখা কমিটির ৭টি পদে ৭জন, রাজশাহী শাখা কমিটির ৭টি পদে ৭জন এবং সিলেট শাখা কমিটির ৭টি পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি, শনিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ১৬ মার্চ, বুধবার বিসিএস এর ২০২২-২৪ মেয়াদকালের কার্যনির্বাহী এবং ৮টি শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিপ্রোকো কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার। তিন সদস্যের এই নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে আছেন দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী এবং ওরা-টেক কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ। ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হকের নেতৃত্বে নির্বাচন আপিল বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক সাবির আহমেদ ও ট্রেসার ইলেকট্রোকম এর প্রধান প্রধান কার্যনির্বাহী আবুল কালাম আজাদ।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি