শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

বিকাশে পরীক্ষার ফরম ফিলআপ ফি দেয়া যাবে ‘সোনালী ই-সেবা’ অ্যাপ থেকে

টেকভিশন২৪ ডেস্ক : সোনালী ব্যাংক লিমিটেড-এর ‘সোনালী ই-সেবা অ্যাপ’ থেকে এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষার ফরম ফিলআপ ফি দেয়া যাচ্ছে বিকাশের মাধ্যমে। এর ফলে পরীক্ষার্থী বা অভিভাবকরা সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে না গিয়ে ঘরে বসেই ফি পরিশোধের সুবিধা পাচ্ছেন।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফরম ফিলআপ ও ফি পরিশোধ কার্যক্রম চলবে অনলাইনে ৪ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।

বিকাশ এর মাধ্যমে ‘সোনালী ই-সেবা অ্যাপ’ থেকে ফি দেয়ার প্রক্রিয়া একদম সহজ। ফি দিতে গ্রাহককে ‘সোনালী ই-সেবা’ অ্যাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে পেমেন্ট অপশন থেকে ‘মোবাইল ব্যাংকিং’ সিলেক্ট করে ‘বিকাশ’ আইকনে ক্লিক করতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্ট নম্বর ও বিকাশ পিন দিয়ে ‘কনফার্ম’ অপশনে ক্লিক করতে হবে। পরের ধাপে এসএমএস-এ পাওয়া ভেরিফিকেশন কোড দিলে পেমেন্ট সম্পন্ন হবে। পেমেন্ট সফল হলে সাথে সাথেই কনফার্মেশন এসএমএস পাবেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা ‘সোনালী ই-সেবা’ অ্যাপ থেকে পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।

স্বাস্থ্যসুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রাখার এই সময়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অথবা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে ফি পরিশোধের পদ্ধতিকে সহজ করেছে বিকাশ। কেবল ভর্তির আবেদন ফি-ই নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন থেকে শুরু করে অন্যান্য ফিও বিকাশের মাধ্যমে পরিশোধ করা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। বিকাশে বর্তমানে ৬০০টির বেশি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফি ও অ্যাকাডেমিক ফি সহ সব ধরনের ফি পরিশোধের সুবিধা চালু রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি