শুক্রবার, মে ১, ২০২৬
24 C
Dhaka

বাজারে হুয়াওয়ের নতুন ফোন ও ট্যাব

spot_img

 এন্ট্রি লেভেলের ফুলভিউ ডিসপ্লের ফোন, বিশাল ব্যাটারির ট্যাব

টেকভিশন ডেস্ক: বাংলাদেশের বাজারে জনপ্রিয় ওয়াই সিরিজের নতুন ফোন ওয়াই ফাইভ পি ও ট্যাব মেটপ্যাড টি ৮ এর দু’টি সংস্করণ নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। আজ থেকে হুয়াওয়ে অনুমোদিত ব্র্যান্ডশপে ওয়াই ফাইভ পি এবং মেটপ্যাড টি ৮’র ফোরজি সংস্করণ পাওয়া যাচ্ছে। আর মেটপ্যাড টি ৮’র ওয়াইফাই সংস্করণ ২৭ আগস্ট, ২০২০ থেকে পাওয়া যাবে।

৫ দশমিক ৪৫ ইঞ্চি ফুলভিউ ডিসপ্লের ওয়াই ফাইভ পি ফোনটি গ্রাহকদের দারুণ ভিডিও অভিজ্ঞতা দিবে। তাছাড়া, ৮ ইঞ্চি দৈর্ঘ্যরে পাওয়ারফুল পারফরমেন্সের ট্যাবটির রয়েছে ৫১০০ এমএইচ ব্যাটারি। বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ওয়াই ফাইভ পি ফোনটির দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। অপরদিকে মেটপ্যাড টি ফোরজি সংস্করণের দাম ১৩,৯৯৯ টাকা এবং মেটপ্যাড ওয়াইফাই সংস্করণের দাম ৯,৯৯৯ টাকা। 

অক্টাকোর প্রসেসরের ফোনে ব্যবহার করা হয়েছে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবির ইন্টারনাল স্টোরেজ। ডুয়েল সিম কার্ডের সাথে ৫১২ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি কার্ডও ব্যবহার সম্ভব। ফোনটিতে রয়েছে ৩০২০ এমএএইচের ব্যাটারি।

ফোনের ৮ মেগাপিক্সেলের এইচডি রিয়ার ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি পেতে এতে রয়েছে এফ/২.০ বড় অ্যাপারচার। আর সোশ্যাল মিডিয়ার দৃষ্টিনন্দন সেলফির জন্য ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো রয়েছেই।

এছাড়া, চমৎকার ডিজাইন এবং মেটালিক ফিনিশ মেটপ্যাড টি ৮ ইএমইউআই ১০ আপডেট দ্বারা পরিচালিত। ডার্ক মোড এবং ম্যাগাজিন লাইক ফিচারের মতো এর এমন কিছু ফিচার রয়েছে যার মাধ্যমে ট্যাবে অনলাইন পড়াশোনার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে।  

৩১০ গ্রাম ওজন, ৮০ ভাগের বেশি স্ক্রিন টু বডি রেশিও এবং ৪.৯ মিলিমিটারের মাপের মেটপ্যাড টি ৮ ট্যাবটিতে আরো রয়েছে প্রিমিয়াম আল্ট্রা স্লিম বেজেল (ডানে এবং বামে)।  

হুয়াওয়ে ওয়াই ফাইভ পি এবং মেটপ্যাড টি ৮ ডিভাইস দুটিতে হুয়াওয়ের অফিসিয়াল অ্যাপ মার্কেটপ্লেস অ্যাপ-গ্যালারি প্রি-ইন্সটল থাকবে। ব্যবহারকারীদের ভালো অভিজ্ঞতা দিতে অ্যাপ গ্যালারিতে রয়েছে দেশি-বিদেশী জনপ্রিয় অ্যাপ।

এই সপ্তাহের জনপ্রিয়

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ; মুনাফা কিছুটা কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি