শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
25.8 C
Dhaka

বন্ধ ৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ, বিপাকে ব্যবহারকারী

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহক স্বার্থ বিবেচনায় শুধু সপ্তাহ, মাস ও বছর মেয়াদের মোবাইল ইন্টারনেট প্যাকেজ চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। তাই রোববার থেকে ৩ ও ১৫ দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ আর পাচ্ছেন না গ্রাহকরা। বিটিআরসির নির্দেশে ১৪ অক্টোবর রাত ১২ থেকে কার্যকর হয় এ সিদ্ধান্ত।

এখন থেকে গ্রাহকদের অন্তত সাতদিন মেয়াদি প্যাকেজ কিনতে হবে। সাত দিনের প্যাকেজের দাম তিন দিন মেয়াদি প্যাকেজের চেয়ে বেশি। এতে  ইন্টারনেট ব্যবহারে ব্যয় বেড়েছে বলে দাবি গ্রাহকের। আর বিক্রি কমার আশঙ্কায় সিন্ধান্তটি পুনঃবিবেচনার তাগিদ অপারেটরদের।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইন্টারনেট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকায় শুধু ৭ ও ৩০ দিন মেয়াদি প্যাকেজ রাখার সুযোগ দেওয়া হয়েছে। এর বাইরে থাকতে পারবে অনির্দিষ্ট মেয়াদের (আনলিমিটেড) প্যাকেজ। মোট ৪০টি প্যাকেজ দিতে পারবে অপারেটররা। এত দিন ৩, ৭, ১৫, ৩০ ও অনির্দিষ্ট মেয়াদের প্যাকেজ ছিল।

অপারেটরগুলো মোট ৯৫টি প্যাকেজ দিতে পারত। তবে, এখন থেকে ৯৫টির পরিবর্তে অপারেটরদের ৪০টি ইন্টারনেট প্যাকেজ থাকছে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, ইতিমধ্যে ৭দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজের দাম বাড়িয়েছে মোবাইল অপারেটররা।

মোবাইল ফোন অপারেটররা বলছেন, ১১ কোটি ইন্টারনেট গ্রাহকের মধ্যে ৬ কোটিই ৩ দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতেন। নতুন এই সিদ্ধান্তে গ্রাহক কমার আশঙ্কা তাদের। গ্রাহক কমলে ইন্টারনেটের দাম বাড়বে বলেও জানান তারা।

এদিকে বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই পুনঃবিবেচনার সুযোগ নেই বলছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তাঁর মতে, নতুন সিদ্ধান্তে অপারেটরদের প্রতারণার ফাঁদ কমেছে। আগামীতে মোবাইল ইন্টারনেটের দাম নির্ধারণ করে দেয়া হবে বলেও জানান তিনি।

ইন্টারনেট যাদের একেবারেই জরুরি, তারা বাড়তি ব্যয় করে ইন্টারনেট ব্যবহার করবেন। প্রয়োজন না থাকলেও অনেক মানুষকে বেশি মেয়াদের বেশি দামি প্যাকেজ কিনতে হবে। অপারেটরদের হিসাবে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীদের ৬৯ শতাংশের বেশি ৩ দিনের প্যাকেজ ব্যবহার করেন। দেশে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১২ কোটি।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি