বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

ফের ওপেনএআইয়ে ফিরলেন স্যাম অল্টম্যান

spot_img

এআই ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির উদ্ভাবক ওপেনএআইর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার পাঁচ দিনের মাথায় তাকে আবারও পুনর্বহালের ঘোষণা এসেছে।

আজ বুধবার ওপেনএআইর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্যাম অল্টম্যানকে তার পদে ফিরিয়ে আনা হচ্ছে।

গত শুক্রবার অল্টম্যানকে সরিয়ে দেওয়ার পর তাকে তার পদে ফিরিয়ে আনার জন্য মাইক্রোসফটসহ ওপেনএআইর সবচেয়ে বড় বিনিয়োগকারীরা সুপারিশ করে।

সোমবার প্রতিষ্ঠানটির কর্মীরা আলটিমেটাম দেয়, বোর্ডের সবাই পদত্যাগ না করলে তারা চাকরি ছেড়ে দেবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চ্যাটজিপিটির উদ্ভাবক ওপেনএআইয়ের বর্তমান বোর্ডের সবাই পদত্যাগ না করলে প্রতিষ্ঠানটির কর্মীরা মাইক্রোসফটে স্যাম অল্টম্যানের সদ্য প্রতিষ্ঠিত বিভাগে চলে যাওয়ার কথা জানিয়েছেন।

ওপেনএআই কর্মীদের দেওয়া চিঠি থেকে রয়টার্স এ তথ্য জানতে পারে। চিঠিটি ওপেনএআইয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়, যেখানে প্রায় ৫০০ জন কর্মী চাকরি ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছে।

আজ ওপেনএআই সামাজিকযোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানায়, ‘আমরা স্যাম অল্টম্যানকে ওপেনএআইর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ফিরিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া,  ব্রেট টেলর (সভাপতি), ল্যারি সামার্স ও অ্যাডাম ডি’অ্যাঞ্জেলোর সমন্বয়ে নতুন বোর্ডও গঠন করা হবে।

এ সপ্তাহে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানান, তিনি একটি এআই গবেষণা দলের নেতৃত্ব দিতে স্যাম অল্টম্যানকে নিয়োগ দেবেন।

অল্টম্যান জানিয়েছেন, ওপেনএআইতে ফেরার বিষয়টিতে নাদেলার সমর্থন পেয়েছেন তিনি।

চ্যটজিপিটির মতো জেনারেটিভ এআই প্ল্যাটফর্মগুলো বড় আকারের তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে যেকোনো সহজ বা জটিল প্রশ্নের উত্তর দিতে পারে। এমন কী, উত্তরের ভাষা পড়েও মনে হবে কোনো মানুষ এই উত্তরটি দিয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি