সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
26 C
Dhaka

ফুডপ্যান্ডার প্যান্ডাপিকে যুক্ত হলো ম্যাডশেফ ও চিজ

টেকভিশন২৪ ডেস্ক : খাদ্যপ্রেমীদের রসনাতৃপ্তি মেটানোর লক্ষ্যে হালের জনপ্রিয় রেস্তোরাঁ ব্র্যান্ড ম্যাডশেফ ও চিজকে প্যান্ডাপিক নামের একটি উদ্যোগে যুক্ত করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।

সম্প্রতি বাংলাদেশে প্যান্ডাপিক অপশনটি চালু করেছে ফুডপ্যান্ডা। প্যান্ডাপিকে যুক্ত দেশের জনপ্রিয় রেস্তোরাঁগুলো ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে খুঁজে পাবেন গ্রাহকরা। ফুডপ্যান্ডার অ্যাপে বা ওয়েবসাইটে প্যান্ডাপিকে যুক্ত রেস্তোরাঁয় একটি ব্যাজ প্রদর্শিত হয়। প্যান্ডাপিক এর জন্য ফুডপ্যান্ডা অ্যাপ বা ওয়েবসাইটে আলাদা একটি অপশন রয়েছে। যেখান থেকে গ্রাহকরা সহজেই প্যান্ডাপিকে যুক্ত রেস্তোরাঁ খুঁজে পাবেন।
ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী বলেন, একটি গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে ফুডপ্যান্ডায় আমাদের মূল ভাবনা হচ্ছে, ব্যবহারকারীদের দ্রুত ও নির্বিঘ্নে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ খুঁজে নেওয়ার সুযোগ দেওয়া। এজন্য, ব্যবহারকারীদের সুবিধা বাড়াতে আমরা ধারাবাহিকভাবে প্যান্ডাপিকের মতো নতুন উদ্ভাবনী ফিচার চালু করছি। ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মের এসব সুবিধা ব্যবহার করে গ্রাহকরা বিস্তৃত পরিসরে তাদের পছন্দের খাবার খুঁজে নেওয়ার সুযোগ পেয়ে থাকেন।

ম্যাডশেফ এবং চিজ এর অন্যতম প্রতিষ্ঠাতা সোহরাব হোসাইন বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পৌঁছাতে পারবো। আবার ফুডপ্যান্ডার ডেলিভারি সেবার ওপর নির্ভর করে আমাদের সুস্বাদু খাবার যাতে গ্রাহকরা নির্বিঘ্নে উপভোগ করতে পারেন তা নিশ্চিত করতে পারবো।

ম্যাডশেফ ও চিজ এ প্ল্যাটফর্ম যুক্ত হওয়ার পর থেকে অনলাইনে তাদের খাবার অর্ডারে প্রবৃদ্ধি আসে। প্যান্ডাপিক নামের এ উদ্যোগের ফলে গ্রাহকরা এখন ফুডপ্যান্ডা অ্যাপ বা ওয়েবসাইট এর প্যান্ডাপিক অপশনে গিয়ে সহজেই ম্যাডশেফ ও চিজ থেকে ক্লাসিক বিফ বার্গার, আচারি ফ্রাইড রাইস, প্যান্ডা ক্রিস্প, ক্লাসিক মার্ঘেরিটা, চিকেন আলফ্রেডো এবং ক্রিমি চিকেন অ্যান্ড সসেজের মতো জনপ্রিয় খাবার অর্ডার করতে পারবেন।

ম্যাডশেফ এবং চিজ ছাড়াও ফুডপ্যান্ডার প্যান্ডাপিক নামের এই কর্মসূচিতে যুক্ত রয়েছে হলি বেকারি, টেকআউট এবং কুপার্স বেকারি। 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি