মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
29 C
Dhaka

আসছে আইফোনের বিকল্প নাথিং ফোন !

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: আগেই জানা গেছে চলতি বছরে লন্ডনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নাথিং প্রথমবারের মতো বাজারে স্মার্টফোন নিয়ে আসছে।

ফোনটির মডেল নাথিং ফোন ১। তবে এর আগে ঠিক কবে নাগাদ বাজারে আসছে তা জানা সম্ভব হয়নি।

এবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো যে আগামী ২১ জুলাই বাজারে আসছে আইফোনের বিকল্প এই ফোনটি।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের এই ফোন আইফোনের বিকল্প হতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্ল পেই এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়ানপ্লাসেরসহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই ২০২০ সালের সেপ্টেম্বর মাসে নাথিং ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন।

অবশ্য প্রযুক্তি সংস্থা টিপ্সটার ফোনটির আংশিক তথ্য ফাঁস করেছে। সেখান থেকে জানা যাচ্ছে, আইফোনের তুলনায় নাথিং ফোনের দাম অনেকটাই কম হবে। ফোনটিতে সম্ভবত ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেটের ব্যবহার দেখা যেতে পারে ফোনটিতে। র‌্যাম থাকতে পারে ৮ জিবি এবং রম ১২৮ জিবি।

ফোনটিতে ট্রিপল ক্যামেরার সেটআপ থাকতে পারে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেলের। অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটিতে থাকছে ৪৫০০ এমএএইচ ব্যাচারি। ওয়ারলেস চার্জারের ফোনটি চলবে নাথিং ওএস প্ল্যাটফর্মে।

নাথিং কোম্পানির উন্মোচনের তারিখ ঘোষণার পাশাপাশি ফোনটির দাম সর্ম্পকে জানিয়ে দিয়েছে। ফোনটি দাম হবে ৫০০ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ হাজার টাকা। যা আইফোনের তুলনায় অনেকটাই কম। 

– ইন্টারনেট অবলম্বনে এডি০১/২৬/২২

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি