বুধবার, জুলাই ১৫, ২০২৬
28.2 C
Dhaka

নতুন প্রজন্মের ইউজারদের জন্য অপো এ৭৮

এই ফোনে রয়েছে ৬৭ ওয়াট সুপারভুক, মাত্র ১৫ মিনিটেই হবে ৪৩% চার্জ

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্ট টেকনোলজি কোম্পানি ‘অপো’ দ্রুতগতির চার্জিং এর জন্য ৬৭ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ সহ ‘অপো এ৭৮’ নামের একটি মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে এনেছে। দুর্দান্ত এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লেসহ মনোমুগ্ধকর ডিজাইনে তৈরি এই ফোনটিতে রয়েছে ৮ জিবি ও সাথে আরো এক্সপ্যান্ডেবল ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম। ফ্ল্যাগশিপ-লেভেল বিনোদন আর মাল্টিটাস্কিং অভিজ্ঞতায় সমৃদ্ধ এই ফোনটি পাওয়া যাবে ২৭,৯৯০ টাকায়। 

অপো’র এ৭৮ এর ৬৭ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ মাত্র পনেরো মিনিটেই ৫০০০ এমএএইচ এর বিশাল ব্যাটারি ৪৩% পর্যন্ত চার্জ করতে পারে। ৮০% চার্জে পৌঁছানোর পর একটি বিরতি নিয়ে আবার সময়মতো সম্পূর্ণ চার্জের জন্য চালু হয়। 

৮ জিবি ও সাথে আরো এক্সপ্যান্ডেবল ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম থাকায় ইউজাররা খুব সহজেই একসাথে ফোনটির দ্রুতগতি এবং বিশাল স্টোরেজের সুবিধা নিতে পারেন। একইসাথে একাধিক অ্যাপের মাধ্যমে নির্ভুলভাবে কাজ সেরে ফেলা গেলে চার্জিং নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না, ইউজাররাও ভুগবেন না ‘চার্জিং অ্যানজাইটি’তে। 

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো সবসময়ই আশাব্যঞ্জক উদ্ভাবন ও প্রযুক্তির দিকে অগ্রসর হতে চায়। অপো৭৮ এর ইউজার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা ইতিবাচক পরিবর্তন এবং আগামীর অনুপ্রেরণা খুঁজে পাবার যাত্রায় আরো এগিয়ে যাচ্ছি।”

বাংলাদেশি ইউজাররা অপো এ৭৮ এর প্রি-অর্ডার এর মাধ্যমে নতুন এক অনুপ্রেরণামূলক উদ্ভাবনের সাক্ষী হতে যাচ্ছেন। ফোনটি পাওয়া যাবে দুটি রঙে- অ্যাকোয়া গ্রিন এবং মিস্ট ব্ল্যাক।

প্রযুক্তির মাধ্যমে সমাজের উন্নয়নে অনুপ্রেরণা খুঁজে নিতে বা তাদের ‘ইনস্পিরেশন অ্যাহেড’ মূলমন্ত্রে অপোর প্রতিশ্রুতি থেমে নেই। 

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি