শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

চমক নিয়ে আসছে নকিয়া সি০২

টেকভিশন২৪ ডেস্ক: নকিয়া সি০২ মডেলের স্মার্টফোনটি শীঘ্রই বাজারে আসবে বলে জানিয়েছে মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। নতুন মডেলের স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড গো এডিশন রয়েছে। বর্তমান স্মার্টফোনগুলোর ব্যাটারি সাধারণত খোলা যায় না। কিন্তু এই ফোনের ব্যাটারি খোলা যাবে, যা একটি চমক বটে! খুব শীঘ্রই নকিয়া সি০২ মডেলের মোবাইলটি বাজারে আসবে আশা করা হচ্ছে। চলুন জেনে নিই এই ফোনের ফিচারগুলো।

নকিয়া সি০২ স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) দেওয়া হয়েছে।

ফোনটিতে এফডাব্লিউভিজিএ+ রেজ্যুলেশনসহ ৫.৪৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ফোনে পাতলা বেজেল এবং পলিকার্বোনেট ফ্রেম দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে কোয়াডকোর প্রসেসর। এতে র‍্যাম ২ জিবি এবং রম ৩২ জিবি। স্টোরেজ দেওয়া হয়েছে।

মোবাইলটিতে সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেল এবং পেছনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ক্যামেরায় পোর্ট্রেট, টাইম ল্যাপস, বিউটি মোডও রয়েছে।

ফোনটিতে ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.২, মাইক্রো ইউএসবি পোর্ট এবং ৩.৫ মি.মি. অডিও জ্যাক রয়েছে। এটিতে ৩ হাজার এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মোবাইলটির ওজন ১৯১ গ্রাম।

মোবাইলটি পাওয়া যাবে দুইটি কালার ভ্যারিয়েন্ট— চারকোল গ্রে এবং সায়ান।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি