সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
26 C
Dhaka

দারাজের সাথে স্বাধীনতার মাস উদযাপন

টেকভিশন২৪ প্রতিবেদক: চলতি বছর বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। দেশের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) গ্রাহকদের মাঝে স্বাধীনতার এই আনন্দ ছড়িয়ে দিতে তাদের বিশেষ ইন্ডিপেন্ডেন্স ডে ক্যাম্পেইনে নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার। পাশাপাশি, দেশের ৬৪ জেলায় নিজস্ব হাব স্থাপনের মাধ্যমে দেশ সেরা মার্কেটপ্লেসটি এই মার্চ মাসেই দেশব্যাপী তাদের বিস্তৃতির আনন্দ উদযাপন করতে যাচ্ছে।

ইন্ডিপেন্ডেন্স ডে ক্যাম্পেইনের আওতায় দারাজ ব্যবহারকারীরা ২৫-২৭ মার্চ বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে ৫০ টাকা মিস্ট্রি বক্স, ব্র্যান্ড ডাবল টাকা ভাউচার, ৫০ টাকা ডিল, ফ্ল্যাট ৫০% ডিসকাউন্ট, হ্যাপি আওয়ার, টপআপে ৫০ টাকা ডিসকাউন্ট সহ আরও অনেক কিছু। এছাড়াও, দারাজ অবিশ্বাস্য কম মূল্যে দিতে যাচ্ছে বেশ কিছু জনপ্রিয় ইলেকট্রনিক গ্যাজেট। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু ব্যাংকের জন্য থাকছে বিশেষ ছাড়। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেডের ক্রেডিট কার্ডধারীরা দারাজে প্রথম ক্রয়ে উপভোগ করতে পারবেন ১০% ছাড় (সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত)।

এই ক্যাম্পেইনের ৫টি সেরা ডিলের মধ্যে রয়েছে:

১। স্যামসাং ৫৫ ইঞ্চি ক্লাস ক্রিস্টাল ইউএইচডি ৪কে স্মার্ট টিভি ৬৫,০০০ টাকা

২। শার্প ফুল অটো ওয়াশিং মেশিন ইএস-ডব্লিউ৮০ইডব্লিউ- এইচ- ৮কেজি – এয়ার ড্রাই এর সাথে ২৮,৯০০ টাকায়

৩। গ্রি স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার জিএস১৮সিজেড৪১০ (১.৫ টন) ৪৯,৭১০ টাকা

৪। রিয়েলমি সি১৭ – ৬জিবি/১২৮জিবি স্মার্টফোন ১৩,৪২৩ টাকা

৫। কারেন ৯০৭৪ উইমেন’স লাক্সারি ওয়াচ ৯৪০ টাকা

স্বাধীনতার ৫০ বছরে দারাজ দেশের সব প্রান্তে’-এই প্রতিপাদ্য নিয়ে দারাজ এখন দেশের সকল জেলায় পৌঁছে গেছে। তাই, দেশের যেকোন প্রান্তের ক্রেতা এবং বিক্রেতারা দূরত্বের বাধা পেরিয়ে এখন থেকে উপভোগ করতে পারবেন দারাজের দ্রুত এবং দক্ষ ডেলিভারি সুবিধা। জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দারাজের অফিশিয়াল পেইজ থেকে একটি ফেসবুক লাইভের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ নিয়ে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘আমাদের দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতার মাস এই মার্চ। দারাজ পরিবারের মধ্যে স্বাধীনতার মাসের আনন্দ ভাগ করে নেয়ার জন্য আমরা ইন্ডিপেন্ডেন্স ডে অফার দেয়ার উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি যে, গ্রাহকরা আনন্দের সাথে এই অফারটি গ্রহণ করবেন।’

দারাজের এই ক্যাম্পেইনটির কো-স্পন্সর স্টুডিওএক্স, এস্কয়ার ইলেকট্রনিক্স, ডেটল, হরলিক্স, ইমামি, রিয়েলমি এবং ব্র্যান্ড পার্টনার হারপিক, প্যারাসুট ন্যাচারালে শ্যাম্পু, নেসলে, ভিশন, লাইজল, টিপিলিংক, গ্রিপ আনলিমিটেড এবং ড. রাযেস।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি