বুধবার, জুলাই ২২, ২০২৬
26.2 C
Dhaka

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০ মার্সেল ব্যান্ডে নানান সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক:  দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল সারা দেশে শুরু করেছে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১০’। বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে মার্সেলের এ উদ্যোগ। ক্যাম্পেইনের আওতায় মার্সেল ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিন ক্রেতাদের জন্য আরেকটি এসি অথবা টিভি কিংবা ফ্যান ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। থাকছে লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার অথবা ক্যাশব্যাক কিংবা ছাড়। ১ এপ্রিল থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে এসব সুবিধা।

বৃহস্পতিবার (১ এপ্রিল ২০২১) রাজধানীর মার্সেল করপোরেট অফিসে আয়োজিত ভিন্ন ভিন্ন ডিক্লারেশন প্রোগ্রামে ওই পণ্যগুলোতে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১০’ চালুর ঘোষণা দেয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ূন কবীর, মার্সেলের বিপণন বিভাগের প্রধান ড. মো. সাখাওয়াত হোসেন, এসির সিইও তানভীর রহমান, ফ্রিজের সিইও আনিসুর রহমান মল্লিক, টিভির সিইও মোস্তফা নাহিদ হোসেন এবং নির্বাহী পরিচালক আরিফুল আম্বিয়া প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, কাস্টমার ডাটাবেজ তৈরির মাধ্যমে আরো দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। এ পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল ও বারকোডসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পারছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের প্রতিটি সিজনেই আকর্ষণীয় উপহারসহ লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দেয়া হচ্ছে। ইতোমধ্যেই নয়টি সফল সিজন পেরিয়ে দশম সিজন শুরু করলো মার্সেল।

জানা গেছে, দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন একটি ফ্যান কিংবা এসি সম্পূর্ণ ফ্রি। রয়েছে লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।

মার্সেল এসি ক্রেতাদের জন্য থাকছে আরেকটি এসি ১০০ শতাংশ ফ্রি কিংবা নিশ্চিত ক্যাশব্যাক। আর মার্সেল টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন আরেকটি টিভি ১০০ শতাংশ ফ্রি। রয়েছে নিশ্চিত ছাড়।

দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্টের আওতায় ৭৬টি সার্ভিস সেন্টার রয়েছে মার্সেলের। যার প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকসেবা দিতে সক্ষম হচ্ছে দেশীয় প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি