সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

৪৪ বিলিয়ন মার্কিন ডলারেই টুইটার কিনছেন

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: অবশেষে নানান নাটকিয়তার পর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনতে সম্মত হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি এর আগে টুইটারকে যে দাম কিনতে চেয়েছিলেন সে দামেই কিনে নিতে রাজি হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে।

এদিকে, ইলন মাস্কের টুইটার কেনার খবরে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য আবার চাঙা হয়ে উঠেছে। টুইটারের শেয়ারমূল্য ১২ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ৯৩ মার্কিন ডলারে উঠে যায়। মাস্কের কোম্পানি টেসলার শেয়ারদরও ১.৫ শতাংশ বেড়ে যায়।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, আগের দামে টুইটার কেনার প্রস্তাব দিয়ে একটি চিঠি কর্তৃপক্ষকে পাঠিয়েছেন মাস্ক। তবে বিষয়টি গোপনীয় হওয়ায় এ বিষয়ে মুখ খোলেননি কেউ।

গত এপ্রিলে টুইটারের প্রতি শেয়ার ৫৪ দশমিক ২০ মার্কিন ডলার অর্থাৎ মোট ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক। টুইটারের প্রকৃত অ্যাকাউন্ট কত আর কতোই বা ফেক তা নিয়ে মতবিরোধ চলছিল। এ নিয়ে সঠিক তথ্য না পেয়ে মে মাসে টুইটার কেনার প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন মাস্ক।

পরে টুইটার কিনে নিতে ইলন মাস্ককে বাধ্য করতে আদালতের দ্বারস্থ হয় টুইটারের পরিচালনা পর্ষদ। ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি