রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
25.3 C
Dhaka

কানাডায় সরকারি ফোনে উইচ্যাট নিষিদ্ধ

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সরকারি ডিভাইসে চীনের অ্যাপ উইচ্যাট ব্যবহার নিষিদ্ধ করেছে কানাডা। চলতি বছরের শুরুর দিকে শর্ট ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধের পর এমন পদক্ষেপ নিল দেশটি। গত সোমবার উইচ্যাটের পাশাপাশি ক্যাসপারস্কি ল্যাবের ওপরও নিষেধাজ্ঞার ঘোষণা আসে।  

সিএনএন জানায়, ক্যাসপারস্কি ল্যাব অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলোর জন্য সুপরিচিত। দেশটির চিফ ইনফরমেশন অফিসার উইচ্যাট এবং ক্যাসপারস্কি স্যুট অব অ্যাপ্লিকেশন উভয়ই গোপনীয়তা জন্য অগ্রহণযোগ্য ও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন। অ্যাপগুলো মোবাইল ফোনে ইনস্টল থাকা অবস্থায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সব ধরনের তথ্য ব্যবহারের অনুমতি নিয়ে থাকে। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ঝুঁকির প্রশ্ন উঠেছে।

কানাডার সরকারি ফোনে এখন থেকে উইচ্যাট ইনস্টল করা যাবে না। এখন থেকে দেশটির সরকারি ডিভাইসে এসব অ্যাপ ব্যবহার ও ইনস্টল করার বিষয় নিয়ন্ত্রণ কো হবে বলে জানা গেছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে কানাডা সরকার সাইবার নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে মোবাইল ফোনে টিকটক অ্যাপ নিষিদ্ধ করে। তবে টিকটকের মতো বিশ্বের বিভিন্ন দেশে তদন্তের মুখোমুখি হয়নি উইচ্যাট।

উইচ্যাট বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় একটি বার্তা আদান–প্রদানকারী অ্যাপ। ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট এবং পেপালের বিভিন্ন ফিচার দিয়ে এই সুপার অ্যাপটি তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে চীনে প্রায় ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে অ্যাপটির। যদি দেশটিতে অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যায় না।

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

সর্বশেষ

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি