বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
32.8 C
Dhaka

করোনার কারণে অনলাইনে ক্লাস নিচ্ছে ড্যাফোডিল

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনাকে শ্রদ্ধা জানিয়ে অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনা করছে ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ ড্যাফোডিল পরিবারের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন প্রদানের জন্য ‘গুগল ক্লাসরুম’, কুইজের জন্য ‘কাহুত ডটকম’ এবং লাইভ ক্লাসের জন্য ‘গুগল মিট’ প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে ক্লাস পরিচালনা শুরু করেছেন। গত সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার দফতর থেকে শিক্ষার্থীদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক, করোনা ভাইরাসের বিস্তাররোধে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সরেজমিন শিক্ষাকার্যক্রম বন্ধ থাকবে, তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। শিক্ষার্থীদেরকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে এবং অনলাইনে উপস্থিতি নিশ্চিত করতে পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সকল কুইজ, অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনও পূর্ব নির্ধারিত ক্লাস রুটিন অনুযায়ী পরিচালিত হবে। এ ব্যাপারে শিক্ষার্থীদেরকে তাদের কোর্স শিক্ষকের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখতে নির্দেশনা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

উল্লেখ্য, দেশের একমাত্র ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর আগেও হরতালের সময় বা অন্যকারণে বিশ্ববিদ্যালয় বন্ধের সময় অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষাকার্যক্রম পরিচালনা করেছে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি,...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি