শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
30.4 C
Dhaka

ওয়ালটন সিপিইউ লিকুইড কুলার বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে একের পর এক চমক নিয়ে আসছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশে নিজস্ব কারখানায় বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও এক্সেসরিজ তৈরি এবং বাজারজাত করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার দুই মডেলের সিপিইউ লিকুইড কুলার বাজারে ছেড়েছে ওয়ালটন। ডেক্সটপ কম্পিউটারের এই লিকুইড কুলারগুলো যেমন দৃষ্টিনন্দন ডিজাইনে সমৃদ্ধ, তেমনি অত্যাধুনিক সব ফিচারে ভরপুর। একাধিক ফ্যানসহ কপার বেইসে প্লাস্টিক বডিতে তৈরি এসব কুলারে ব্যবহৃত হয়েছে অ্যালুমিনিয়াম রেডিয়েটর। যা নিশ্চিত করছে সর্বোচ্চ কুলিং পারফরমেন্স।

ওয়ালটন কম্পিউটার বিভাগ সূত্রে জানা গেছে, তাদের পাওয়ার ডিভাইস ব্র্যান্ড ‘আর্ক’ এর প্যাকেজিং-এ বাজারে আসা লিকুইড কুলার দুটির মডেল ডব্লিউএলসি১২০বি (WLC120B) এবং ডব্লিউএলসি২৪০বি  (WLC240B)। দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার, কম্পিউটার ডিলার শোরুম এবং ই-প্লাজা থেকে লিকুইড কুলার কেনা যাচ্ছে। দাম যথাক্রমে ৫ হাজার ৮৫০ টাকা এবং ৮ হাজার ৫৫০ টাকা।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি এবং কম্পিউটার বিভাগের ইনচার্জ প্রকৌশলী লিয়াকত আলী বলেন, ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের সাশ্রয়ী মূল্যের ডিজিটাল ডিভাইস উৎপাদন ও বাজারজাত করে আসছে ওয়ালটন। কম্পিউটারের সিপিউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ এয়ার কুলার সিপিউ ঠান্ডা রাখতে কম কার্যকরী। তাই মানুষ এখন লিকুইড কুলার ব্যবহারের দিকে ঝুঁকছে। গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতেই লিকুইড কুলার বাজারে ছাড়া হয়েছে। এর ফলে কম্পিউটার ব্যবহারে ক্রেতার ভোগান্তি হ্রাস পাবে। সিপিইউ কুলিং সিস্টেম বা শীতল রাখার পদ্ধতি যত উন্নত হচ্ছে, কম্পিউটার তত শক্তিশালী হচ্ছে। ওয়ালটনের লিকুইড কুলার ব্যবহারে দীর্ঘ সময় সিপিইউ চালু থাকলেও অতিরিক্ত গরম হবে না। আরামদায়কভাবে কম্পিউটার ব্যবহার করা যাবে।

ওয়ালটন কম্পিউটার ও আইটি এক্সেসসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, লিকুইড কুলিং সিস্টেম কম্পিউটারের প্রসেসরের জন্য রেডিয়েটর হিসেবে কাজ করে। প্রসেসর থেকে তাপ শোষণ করে পিসির বাইরে পাঠিয়ে দিয়ে প্রসেসরকে ঠান্ডা রাখার এটি একটি দারুণ কার্যকর যন্ত্রাংশ। এতে পিসির কার্যক্ষমতা যেমন বাড়ে, তেমনই দীর্ঘদিন সার্ভিস দেয়।

তিনি জানান, ওয়ালটন লিকুইড কুলারে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ডিজিটাল লাইটিং সিরিজের রেডিয়েটর এবং কুলিং ফ্যান। যা নিশ্চিত করে সর্বোচ্চ এয়ারফ্লো। এতে ডেক্সটপ পিসির কার্যক্ষমতা অক্ষুন্ন থাকে। এর অ্যারো-ডায়নামিক ফ্যানের নয়েজ লেভেল খুবই কম। শতভাগ নিচ্ছিদ্র ওয়ালটন লিকুইড কুলার সহজেই ইনস্টল করা যায়।

ওয়ালটনের ‘আর্ক’ লিকুইড কুলারে গ্রাহকরা পাচ্ছেন ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি।

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি