বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
29 C
Dhaka

ওয়ালটন ফ্রিজ কিনে ক্যাশ ভাউচারে নতুন সংসার সাজালেন নববধূ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯। এর আওতায় বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন রাজধানীর ফার্মগেটের বাসিন্দা বিথী সাহা। প্রাপ্ত ক্যাশ ভাউচার দিয়ে ওয়ালটন ব্র্যান্ডের টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ফ্যান, বেøন্ডারসহ ঘরভর্তি অসংখ্য ইলেকট্রনিক্স পণ্য নিলেন তিনি। ওয়ালটনের একটি ফ্রিজ কেনার সুবাদে তার নতুন সংসার সাজানোর স্বপ্ন পূরণ হওয়ায় মহাখুশি বিথী সাহা।

রোববার (৫ নভেম্বর, ২০২৩) বিকেলে মহাখালী ওয়্যারলেসগেট ওয়ালটন প্লাজা শাখায় বিথী সাহার হাতে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার জাকির হোসেন, রিজিওনাল সেলস ম্যানেজার আবু নাসের প্রধান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মিজানুর রহমান, প্লাজা ম্যানেজার আল আমিন মিয়া, ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার মো. শহীদুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান।

অনলাইনে গ্রাহকদের দ্রæত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল কাস্টমার ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন। সেজন্য সারাদেশে চালাচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন। এরই ধারাবাহিকতা ১ নভেম্বর, ২০২৩ তারিখ থেকে সারাদেশে শুরু হয়েছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ওয়ালটন ফ্রিজ কিনে ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচারসহ কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এই সুবিধা ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত পাওয়া যাবে।

ক্রেতা বিথী সাহার গ্রামের বাড়ি নেত্রকোনার দূর্গাপুরে। ঢাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটি’র ফার্মাসিউটিক্যালস ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। তিনি জানান, সম্প্রতি তার বিয়ে হয়েছে। তাই নতুন সংসারের জন্য গত ৪ নভেম্বর ওয়ালটন প্লাজা থেকে ৪৮ হাজার ৬৯০ টাকা দিয়ে একটি ফ্রিজ কেনেন। এরপর তার নাম, মোবাইল নাম্বার ও ক্রয়কৃত ফ্রিজের মডেল নাম্বার ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরেই ওয়ালটন থেকে তার মোবাইলে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার একটি এসএমএস আসে।

বিথী সাহা বলেন, ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাবো তা ভাবিনি। সত্যিই খুব ভালো লাগছে। আমার নিজ হাতে নতুন সংসার সাজানোর যে স্বপ্ন তা পূরণ করেছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ওই ক্যাশ ভাউচার দিয়ে নতুন সংসারের জন্য টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ফ্যান, বেøন্ডারসহ প্রয়োজনীয় অনেক ইলেকট্রনিক্স পণ্য নিতে পেরেছি। সেজন্য ওয়ালটন কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। ক্রেতাদের এরকম সুবিধা দেয়ায় দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের প্রতি মানুষের আস্থা আরো বাড়বে।

আমিন খান বলেন, ওয়ালটন গ্রাহকদের হাতে আন্তর্জাতিকমানের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ফ্রিজ তুলে দিচ্ছে। বর্তমানে দেশের সিংহভাগ চাহিদা মিটিয়ে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ৪০টিরও বেশি দেশে। যা আমাদের দেশের জন্য গর্বের। দেশীয় পণ্যের প্রতি ক্রেতাদের ভালোবাসার মাধ্যমেই এগিয়ে যাচ্ছে ওয়ালটন। তাই ক্রেতাদেরও নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯ এর আওতায় দেয়া ২০০ শতাংশ ক্যাশ ভাউচার দিয়ে ক্রেতারা তাদের পছন্দমতো ওয়ালটনের যেকোনো পণ্য ঘরে তুলতে পারছেন।

জানা গেছে, আন্তর্জাতিক মান যাচাইকারী সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটনের প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। ওয়ালটন রেফ্রিজারেটরে রয়েছে বিএসটিআইয়ের ফাইভ স্টার এনার্জি এফিশিয়েন্সি রেটিং। ফ্রিজ উৎপাদন ও রপ্তানিতে ওয়ালটন অর্জন করেছে আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট। আন্তর্জাতিকমানের ওয়ালটন ফ্রিজ রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

ওয়ালটন ফ্রিজে গ্রাহকেরা পাচ্ছেন ১ বছরের রিপ্লেসমেন্টসহ ক¤েপ্রসরে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি ও ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সুবিধা। এছাড়া আইএসও সনদপ্রাপ্ত ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় দেশব্যাপী বিস্তৃত ৮২টি সার্ভিস সেন্টার থেকে দ্রæত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহকরা।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি