মঙ্গলবার, জুন ৯, ২০২৬
32.9 C
Dhaka

টুইটার অফিসের ভাড়া পরিশোধে ব্যর্থ ইলন মাস্ক

টেকভিশন২৪ ডেস্কঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার পর থেকে বির্তক যেন পিছু ছাড়ছে না বিশ্বের সাবেক শীর্ষ ধনী ইলন মাস্কের। এবার অফিসের ভাড়া পরিশোধ না করায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ভবনের মালিক। খবর ব্লুমবার্গ।

সান ফ্রান্সিসকোর টুইটারের অফিসের ভাড়া পরিশোধ না করায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ভবনের মালিক কলম্বিয়া রেট। জানা গেছে, গত ১৬ ডিসেম্বর টুইটারকে নোটিস পাঠানো হয়। দ্রুত বকেয়া ভাড়া পরিশোধ করার জন্য। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও ভাড়া পরিশোধ করেনি টুইটার।  বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোর একটি আদালতে এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বিশ্বব্যাপী কোনো অফিসেরই ভাড়া পরিশোধ করছে না টুইটার। এই তালিকায় রয়েছে টুইটারের প্রধান অফিসও।

টুইটারের নতুন মালিক ইলন মাস্ক জানিয়েছেন, এই মুহূর্তে টুইটারে ব্যাপক হারে রাজস্ব সংগ্রহের পরিমাণ কমছে। অর্থ সংকটে আছে টুইটার।

তবে এটি প্রথম নয়। এর আগেও টুইটারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে। চার্টার্ড বিমান ব্যবহার করেও ভাড়া পরিশোধ না করার অভিযোগ রয়েছে এই কোম্পানির বিরুদ্ধে।

এদিকে টেসলার শেয়ারের পতনের পরে ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদেও ধস নেমেছে। নিজের সেরা সময়ে ২০২১ সালের ৪ নভেম্বর মাস্কের সম্পদ ছিল ৩৪ হাজার কোটি মার্কিন ডলার। সেটি কমতে কমতে এখন দাঁড়িয়েছে মাত্র ১৩ হাজার ৭০০ কোটি ডলারে। এর ফলে শীর্ষ ধনীর আসনও হারান টেসলা সিইও।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি