শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
31.6 C
Dhaka

অ্যামাজনের প্রতিষ্ঠাতার নজর এবার মহাকাশে

টিভি২৪ আইডেস্ক: অনলাইন বিক্রেতা জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবার মহাকাশে নজর দিয়েছেন। নেমেছেন স্যাটেলাইট ইন্টারনেটের প্রতিযোগিতায়। শুক্রবার (৬ অক্টোবর) তিনি দুটি প্রোটোটাইপ উপগ্রহ উৎক্ষেপণ করেছেন। এই কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে ব্রডব্যান্ড স্যাটেলাইট ইন্টারনেটের জন্য, যাকে বেজোস বলছেন প্রজেক্ট কুইপার। খবর বিবিসি।

ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য মহাকাশে স্যাটেলাইট পাঠালেন অ্যামাজনের জেফ বেজোস

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বেজোস আগামী কয়েক বছরে ৩২০০ টিরও বেশি কৃত্রিম উপগ্রহ স্থাপনের পরিকল্পনা করছেন, যাতে বিশ্বের যে কোনও জায়গায় ইন্টারনেট সংযোগ সরবরাহ করা যায়।

ইলন মাস্কের স্টারলিঙ্ককে চ্যালেঞ্জ করার আশা করছেন বেজোস। স্টারলিঙ্ক ইতিমধ্যেই অনেক দেশে স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহ করেছে।

দেশে দেশে স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহের জন্য ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি ইতিমধ্যেই কক্ষপথে ৪৮০০টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে।

প্রজেক্ট কুইপারের অধীনে শুক্রবার বেজোসের উৎক্ষেপণ করা দুটি ছোট উপগ্রহ হচ্ছে কুইপারস্যাট-১ এবং কুইপারস্যাট-২। একটি অ্যাটলাস-৫ রকেটের মাধ্যমে উপগ্রহ দুটিকে ৫০০ কিমি উচ্চতায় (৩১০ মাইল) কক্ষপথে নিয়ে যাওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র কেপ ক্যানারেভাল থেকে রকেটটি বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টায় উৎক্ষেপণ করা হয়।

মাটিতে ফাইবার অপটিক্যাল সংযোগের বিপরীতে আকাশে স্যাটেলাইট সংযোগের ফলে উচ্চ-ব্যান্ডউইথ ও কম লেটেন্সির (ন্যূনতম বিলম্ব) ইন্টারনেট সংযোগ নিশ্চিত করাই প্রজেক্ট কুইপারের লক্ষ্য।

তাই উচ্চ-ব্যান্ডউইথের বর্তমান ক্রমবর্ধমান বাজারে যোগ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়েই মহাকাশে নজর দিলেন বেজোস।

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি