সোমবার, জুন ৮, ২০২৬
35.4 C
Dhaka

অর্ধেকেরও কম দাম ইলন মাস্কের ‘এক্স’

সব মিলিয়ে বাজার মূল্য দাঁড়াচ্ছে এক হাজার ৯০০ কোটি ডলার। আর গত বছর চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা অধিগ্রহণ করেছিলেন টেসলা বস।

টেকভিশন২৪ ডেস্ক: দাম কমেছে মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সের। গত বছর ইলন মাস্ক যে দামে কিনেছিলেন বর্তমানে সে তুলনায় কমেছে অর্ধেকেরও বেশি। তখন ডিজিটাল মাধ্যমটির নাম ছিল টুইটার।

বর্তমানে এক্সের প্রতিটি শেয়ারের দাম ৪৫ ডলার, সব মিলিয়ে বাজার মূল্য দাঁড়াচ্ছে এক হাজার ৯০০ কোটি ডলার। আর গত বছর চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা অধিগ্রহণ করেছিলেন টেসলা বস।

মাস্ক টুইটার অধিগ্রহণের পর একের পর এক পরিবর্তন নিয়ে আসেন মাস্ক। ছাঁটাই করেন বেশির ভাগ কর্মীকে। আর সবশেষ পরিবর্তন ছিল এর নাম বদল। কিছু নিয়ম পরিবর্তনের সঙ্গে সঙ্গে এক্সের বিজ্ঞাপনী আয়ও অর্ধেকের নিচে নেমে আসে।

মাস্কের পরিকল্পনা ছিল বিজ্ঞাপন থেকে সরে এসে সাবস্ক্রিপশনে গুরুত্ব দেয়া। কিন্তু এখনো পর্যন্ত এক শতাংশেরও কম ব্যবহারকারী মাসিক প্রিমিয়াম পরিষেবার জন্য সাইন আপ করেছে। বার্ষিক যার পরিমাণ ১২ কোটি ডলারের চেয়েও কম।

এক্স-কে অনলাইন ভিত্তিক ‘সব ধরনের সেবা সংশ্লিষ্ট অ্যাপ’-এ পরিণত করতে চেয়েছিলেন ইলোন মাস্ক। যেখানে কেনাকাটা ও লেনদেনের মতো ফিচার থেকে আয়ের উদ্দেশ্য ছিল তার।

এছাড়া চলতি মাসের শুরুতে অডিও ও ভিডিও কল সেবা চালু করেছে। সংবাদ পরিষেবাসহ আরো কিছু পরিকল্পনাও ছিল ঘোষণায়।

মাস্ক কর্মীদের বলেছিলেন, গুগলের ইউটিউব, মাইক্রোসফ্ট করপোরেশনের লিঙ্কডইন ও সিশনের পিআর নিউজওয়্যারের সঙ্গে ভবিষ্যতে প্রতিযোগিতা করবে এক্স।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি