শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.9 C
Dhaka

এরেনা মিডিয়া বাংলাদেশ ও স্ট্যাগওয়েলের যৌথ যাত্রা

টেকভিশন২৪ ডেস্ক: এরেনা মিডিয়া বাংলাদেশ ২০০৯ সাল থেকে মিডিয়া বিজ্ঞাপন, ক্রিয়েটিভ সার্ভিস আর পাবলিক রিলেশনের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সম্প্রতি এরেনা মিডিয়া বাংলাদেশ; ক্রিয়েটিভ ও ডিজিটাল মিডিয়া সার্ভিসের সমন্বয়ে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করা নিউইয়র্ক ভিত্তিক জনপ্রিয় মার্কেটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্ট্যাগওয়েল (এসটিজিডব্লিউ) এর সাথে কাজ করার লক্ষ্যে অধিভুক্ত হয়েছে।

স্ট্যাগওয়েল-এর চেয়ারম্যান এবং সিইও মার্ক জে. পেন। ২০১৫ সালে সাবেক মাইক্রোসফট সিইও স্টিভ বলমার কর্তৃক ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে নাসদাক তালিকাভুক্ত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে স্ট্যাগওয়েল। বর্তমানে স্ট্যাগওয়েলের বার্ষিক রাজস্ব আয় ২ বিলিয়ন ডলার, এবং এটি বিশ্বব্যাপী ৩২টি দেশে ৭২টি এজেন্সির ১৩,০০০ এর বেশি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে।

ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েশন, ব্র্যান্ডিং, প্রোডাকশন, বিজনেস ইনোভেশন, মিডিয়া প্ল্যানিং এন্ড বায়িং, রিসার্চ, পাবলিক রিলেশন, ক্রাইসিস ও ইনভেস্টর রিলেশন সহ আরও অনেক ক্ষেত্রে বিশ্বব্যাপী নিজেকে অধিষ্ঠিত করেছে স্ট্যাগওয়েল। বিশ্বের স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, মেটা, অ্যামাজন, অ্যাপল, মাইক্রোসফটের মতো ব্র্যান্ডের সাথে স্ট্যাগওয়েলের পার্টনারশীপ রয়েছে।

বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশ বাংলাদেশ। দেশের দক্ষ জনবল এবং স্ট্যাগওয়েলের বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এরেনা মিডিয়া বাংলাদেশ তাদের মার্কেটিংকে আরও উন্নত করতে বদ্ধপরিকর। এরেনা মিডিয়া বাংলাদেশ এবং স্ট্যাগওয়েলের সম্মিলিত প্রয়াসে দেশের বিজ্ঞাপন জগতে নতুন যুগের সূচনা হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট সকলে।

এই প্রসঙ্গে এরেনা মিডিয়া বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর মাজহারুল হক চৌধুরী বলেন, “আমরা স্ট্যাগওয়েলের সাথে যুক্ত হতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের অভ্যন্তরীণ দক্ষতা ও স্ট্যাগওয়েলের বৈশ্বিক অভিজ্ঞতা এক হয়ে যে আমাদের ক্লায়েন্টদের প্রয়োজনীয় ও অন-পয়েন্ট মার্কেটিং সেবা নিশ্চিত করবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।”

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি