শুক্রবার, জুন ৫, ২০২৬
29.2 C
Dhaka

ড্যাফোডিল স্মার্ট সফটওয়্যার সল্যুশন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা প্রদানকারি প্রথম পাবলিক লিস্টেড আইটি কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল সফটওয়্যার লিঃ আইটি সেক্টরের উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য বাজারে নিয়ে এল ড্যাফোডিল স্মার্ট সফটওয়্যার সল্যুশন। শিক্ষা, স্বাস্থ্য ও কর্পোরেট এই তিনটি ইন্ডাস্ট্রির সফটওয়্যার সল্যুশন নিয়ে কাজ করবে দেশ সেরা আইটি কোম্পানি। শিক্ষা ইন্ডাস্ট্রির জন্য সল্যুশনটির নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট এডু, কর্পোরেট ইন্ডাস্ট্রির জন্য সল্যুশনটির নাম দেয়া হয়েছে ‘স্মার্ট বিজনেস ২৪’ আর হসপিটাল ও ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সল্যুশনটির নাম দেওয়া হয়েছে ’স্মার্ট হসপিটাল’। সবগুলো সফটওয়্যার সল্যুশনে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ব্যবহার।

শিক্ষা ইন্ডাস্ট্রির জন্য ‘স্মার্ট এডু’- সল্যুশনটির সাথে থাকছে এআই এজেন্ট বার্নারস। স্মার্ট ইডু ইআরপির উল্লেখযোগ্য কিছু মডিউল হলঃ এআই ভিত্তিক স্টুডেন্ট ড্রপ আইউ রিপোর্ট, ই-লার্নিং, কোর্স, ক্লাস, রেজিস্ট্রেশন, টিউশন ফি, ওয়েভার, এক্সাম, লাইব্রেরী, টিচার/স্টুডেন্ট/এডমিন প্রোফাইল, একাউন্টস, এমপ্লয়ী ইত্যাদি ম্যনেজমেন্ট সল্যুশন। ইউনিভার্সিটি, স্কুল, কলেজসহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এই সফটওয়্যার সল্যুশন ব্যবহার করে যুগের সাথে তাল মিলিয়ে তাদের প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করতে পারবে।

এআই এজেন্ট স্টিভের সহায়তায় কর্পোরেট ইন্ডাস্ট্রির জন্য ‘ স্মার্ট বিজনেস ২৪’ সফটওয়্যার সল্যুশন এর উল্লেখযোগ্য কিছু মডিউল হলঃ এআই ভিত্তিক বিজনেস ফরকাস্ট, ক্রয়-বিক্রয়, ইনভেন্টরি, একাউন্টস, ম্যানুফ্যাকচারিং, পস, এমপ্লয়ি ইত্যাদি ম্যনেজমেন্ট সল্যুশন। ছোট, মাঝারি ও বড় সব ধরনের বিজনেস প্রতিষ্ঠানের ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে এই সফটওয়্যার।

হসপিটাল, ক্লিনিক, ডায়াগ্নিস্টিক সেন্টারের জন্য আইপিডি, ওপিডি, পেসেন্ট, ডক্টরস, নার্সিং, ট্রিটমেন্ট, বিলিং, হসপিটালফাইনান্স, ব্ল্যাড ব্যাংক, এম্বুলেন্স, অপারেশন থিয়েটার, ফ্লিট, ফার্মেসী, এমপ্লয়ি ইত্যাদি ম্যনেজমেন্ট সল্যুশন নিয়ে তৈরি করা হয়েছে ‘স্মার্ট হসপিটাল’ নামে হসপিটাল ও ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যার এআই এজেন্ট তেরেসা। এই সল্যুশনের মাধ্যমে এআই ভিত্তিক হেলথ রিপোর্ট পাওয়া যাবে।
প্রত্যেকটি সল্যুশনে থাকছে ম্যানেজমেন্ট স্মার্ট বোর্ড নামে একটি বিশেষ মডিউল যার মাধ্যমে ম্যানেজমেন্ট খুব সহজেই কোম্পানির প্রত্যেকটি বিভাগের রানিং স্ট্যাটাস দেখতে পারবে ও সমাধান দিতে পারবে। এমপ্লয়িগন খুব সহজেই তাদেও প্রোজেক্ট ও কাজ গুলো সুন্দর ভাবে এন্ট্রি করে রাখতে পারবে।

আজ ২৩ আগস্ট ২০২১ ভার্চূয়াল গেট প্ল্যাটফর্মের মাধ্যমে ’ড্যাফোডিল স্মার্ট সল্যুশন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল কম্পিউটার্স এর সিটিও আলাউদ্দিন আজাদ, মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারী ও ড্যাফোডিল সফটওয়্যার এর বিপণণ প্রধান রিয়াজ উদ্দিন আহমেদ। বিএসডিআইয়ের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন মুল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ফেসবুক পেজ ও ক্যাম্পাস টিভি থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এই মহামারীর মধ্যে গত ১৭/১৮ মাস বিশ্বে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হলেও প্রযুক্তির জয়যাত্রা থেমে নেই। ইতোমধ্যেই জীবন যাপনের প্রায় প্রতিটি অংশই রূপান্তরিত হয়েছে ডিজিটাল মাধ্যমে। এর ধারাবাহিকতা বজায় রেখেই ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের সুদক্ষ আইটি টিম এই তিনটি সফটওয়্যার সল্যুশন তৈরি করেছে যাতে করে শিক্ষা, স্বাস্থ্য ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো খুব সহজেই ডিজিটালাইজড হতে পারে। তিনি নিজে ড্যাফোডিল ফ্যামিলির একজন সিইও হিসেবে স্মার্ট বিজনেস ২৪ এই সফটওয়্যারটি দিয়ে কিভাবে খুব সহজেই প্রায় ৪২টি কোম্পানি পরিচালনা করতে পারেন তার একটি ডেমো উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ড্যাফোডিল কম্পিউটার্স এর সিটিও আলাউদ্দিন আজাদ জানান, আপডেটেড সব টেকনোলোজি ব্যবহার করে ও এআই ফিচার নিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই সফটওয়্যার সল্যুশনগুলো। পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোন স্মার্ট ডিভাইস ব্যবহার করে ইউজার এগুলোতে খুব সহজেই কাজ করতে পারবে। ইউজারদের সুবিদার্থে প্রত্যেকটি সফটওয়্যারের জন্য রয়েছে আলাদা আলাদা ভিডিও টিউটোরিয়াল।

ড্যাফোডিল স্মার্ট সল্যুশনস প্ল্যাটফর্মটির বিষয়ে ড্যাফোডিল কম্পিউটারের হেড অব মার্কেটিং (সফটওয়্যার) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, এই সল্যুশনগুলো SaaS (Software as a service) ভিত্তিক ও লাইসেন্স ভিত্তিক দুইভাবেই সারা বিশ্বেও যেকোন প্রান্ত থেকে একজন ক্লায়েন্ট সেবা নিতে পারবেন। SaaS ভিত্তিক সেবায় লাগবে না কোন হার্ডওয়ার, সার্ভার বা অন্যান্য ভারি টাঞ্জিবল অবকাঠামো।

তিনি আরও বলেন এই সল্যুশন ব্যবহারে কাজের প্রসেস অনেক সহজতর হবে ফলে কোম্পানির আয় বেড়ে যাবে। তিনি আরো জানান সবগুলো সফটওয়্যারের সাথে থাকছে কিছু ইন্টিগ্রেটেড ফ্রি মডিউল যেমনঃ রেডি ওয়েবসাইট বিল্ডিং টুলস, ই-মেইল মার্কেটিং টুলস এন্ড টেম্পলেট, এসএমএস মার্কেটিং সিস্টেম, সিআরএম সহ আরও অনেক কিছু।

দেশের সার্বিক শিক্ষাখাতে, স্বাস্থ্যসেবায় ও কর্পোরেট খাতে ডিজিটালাইজেশনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানে সমাপনি বক্তব্য দেন ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড এর মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারী।

সফটওয়্যারগুলো গুলো হচ্ছে – শিক্ষা বিষয়ক : https://edu.daffodil.family/ স্বাস্থ্য বিষয়ক  https://health.daffodil.family/ এবং কর্পোরেট বিষয়ক  https://erp.daffodil.family/ সাইটে ভিজিট করতে পারেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি