বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
25.5 C
Dhaka

৫জি স্মার্ট ডিভাইস জনপ্রিয়করণে কাজ করবে ইভ্যালি – রিয়েলমি

টেকভিশন২৪ ডেস্ক : দেশজুড়ে ৫জি স্মার্টফোন বাজারজাতকরণ ও জনপ্রিয় করতে দেশ সেরা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি এবং দেশের তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির সাথে সম্প্রতি একটি কৌশলগত সমঝোতা স্মারক সই হয়েছে।

চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান ৫জি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার চালাবে।

এ উপলক্ষে রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিম শাও বলেন, ‘৫জি প্রযুক্তি মানুষের জীবনযাত্রায় ও কাজের পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এই ওয়্যারলেস প্রযুক্তি অতি-স্বল্প ল্যাটেন্সি, বিশাল নেটওয়ার্ক ক্ষমতা, উচ্চতর মাল্টি-জিবিপিএস পিক ডেটার গতি এবং আরও অবিচল অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। রিয়েলমির ৫জি স্মার্টফোন হবে সবার জন্য। ৪জি স্মার্টফোনের তুলনায় ৫জি স্মার্টফোনে পাওয়া যাবে অধিকতর ভালো পারফরমেন্স। পাশাপাশি, সুলভমূল্যে সবার জন্য ৫জি স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি।’

দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে খুব শিগগিরই রিয়েলমি বাজারে নিয়ে আসতে যাচ্ছে ৫জি স্মার্টফোন। কৌশলগত অংশিদার হিসেবে ইভ্যালি রিয়েলমির ৫জি স্মার্টফোনের সুলভমূল্য নিশ্চিত করবে। পাশাপাশি, ৫জি ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে নানা কর্মযজ্ঞ।

৫জি ইকোসিস্টেম বিষয়ে আরও সচেতনতা বাড়ানোর জন্য ওয়েবিনার আয়োজন করা হবে। এছাড়াও, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেখানে শিক্ষার্থীরা ৫জি প্রযুক্তির সুবিধাগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

এছাড়া, তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবং ইভ্যালি ৫জি স্মার্টফোন সম্পর্কিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করবে। ভিডিওগুলোতে এই প্রযুক্তির সুবিধা এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত থাকবে, যার মাধ্যমে তরুণ সমাজ প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে জ্ঞান আরোহণ করতে পারবে।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, “আমরা দেশে ৫জি প্রযুক্তির সম্প্রসারণে রিয়েলমি’র সাথে একযোগে কাজ করার সুযোগ পেয়ে খুব সন্তুষ্ট। তরুণ প্রজন্ম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৫জি স্মার্টফোন নিয়ে তথ্যবহুল এবং শিক্ষামূলক প্রচারণা চালিয়ে আমরা তরুণদের ক্ষমতায়নে অঙ্গীকারাবদ্ধ।’

‘৫জি পপুলারাইজার’ হিসেবে রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে মধ্যে ১০ কোটি ৫জি স্মার্টফোন সরবরাহের লক্ষ্য নিয়ে নানাবিধ পোর্টফোলিও নিয়ে কাজ করেছে। ফাইভজি (৫জি) মোবাইলের পাশাপাশি তরুণ গ্রাহকদের জন্য রিয়েলমি আরও এআইওটি পণ্য বাজারে আনবে। ইতোমধ্যে রিয়েলমি এআইওটি ২.০ স্তরে প্রবেশ করেছে এবং তাদের রয়েছে ‘১+৫+টি’ কৌশল। এই কৌশলে ‘১’ হচ্ছে একটি স্মার্টফোন এবং ‘৫’ হলো ৫ ক্যাটাগরির এআইওটি পণ্য, যেমন – ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস), ওয়্যারেবলস, টিভি, ল্যাপটপ ও ট্যাবলেট। আর ‘টি’ মানে হলো, টেক লাইফ যা রিয়েলমির উন্মুক্ত অংশীদারিত্বের প্ল্যাটফর্ম। এর লক্ষ্য হলো রিয়েলমির নিজস্ব বিক্রয় চ্যানেলগুলো শেয়ার করার মাধ্যমে উদ্ভাবনী এআইওটি ভিত্তিক উদ্যোক্তাদের সহায়তা করা।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি