সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
18 C
Dhaka

শক্তিশালী ব্যাটারি ও আল্ট্রা স্লিম ডিজাইনের ফোনটি বাজারে

প্রি-অর্ডারে ফ্রি স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি-প্রেমীদের জন্য এফ সিরিজের আরেক ধামাকা এফ১৯ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে অপো বাংলাদেশ। আজ (১৮ মে) এক অনলাইন ইভেন্ট এর মাধ্যমে ফোনটি দেশের বাজারে উন্মোচন করা হয়।

৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ সুবিধা সম্বলিত ফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি। ফলে বাইরে সারাদিনের মোবাইলের সব কাজ নির্বিঘ্নে সেরে ফেলা যাবে একবার চার্জেই। চার্জ নিয়ে কোন বাড়তি চিন্তা করতে হবে না। আবার এতে ফ্ল্যাশ চার্জিং সুবিধা থাকার কারণে ঘরে ফিরে দ্রুত চার্জ করেও নেওয়া যাবে।

সাধারণত, অধিক মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্বলিত হ্যান্ডসেটগুলো বেশ মোটা হয় কিন্তু অপোর অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি হাই-ব্যাক আপ নিশ্চিত করার পাশাপাশি হ্যান্ডসেটটিকেও স্লিম রেখেছে।

শক্তিশালী হার্ডওয়্যার ও নান্দনিক ডিজাইনের কারণে এমনিতেই সারাবিশ্বের স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে রয়েছে অপো এফ সিরিজের স্মার্টফোনগুলো। ক্যামেরা, গেম, ডিজাইন, পারফরমেন্স সবকিছুই যদি আপনি একটি ফোনের মধ্যে খুঁজেন তাহলে আপনার জন্য এফ১৯ হতে পারে সেরা বাছাই।

তাছাড়া এতে আরো থাকছে এমোলেড এফএইচডি পাঞ্চ হোল ডিসপ্লে, ১.৬০ মিলিমিটার এর বেজেল এবং বিশাল স্ক্রিন-টু-বডি রেশিও। ফলে ব্যবহারকারী হাই-কোয়ালিটি স্ক্রিন ব্যবহারের অসাধারণ অভিজ্ঞতা পাবেন। কাটিং এজ প্রযুক্তি ব্যবহারের ধারাবাহিকতায় অপো এফ১৯ ফোনটিতে রয়েছে ৩.০ ফিঙ্গার প্রিন্ট। আর মাত্র ১৭৫ গ্রাম ওজন, ৭.৯৫ মি.মি পুরুত্ব, ত্রিমাত্রিক কার্ভ ডিজাইন এবং স্লিক বডির কারণে ফোনটি যেকোন পরিস্থিতিতে সহজে নিজের আয়ত্তে রাখা যাবে।

একদম ছোট পাঞ্চহোল হবার কারণে ইউজাররা একদম ফুলস্ক্রিন একটি অনুভূতি পাবেন ব্যবহারের সময়।
বরাবরের মতো ক্যামেরা নিয়ে অপো এবারো চমক দেখাচ্ছে এই বাজেট রেঞ্জ এর ফোনটিতে। লঞ্চ হওয়া এফ১৯ ফোনে রয়েছে চমকপ্রদ কৃত্রিম বুদ্ধিমত্তার তিন ক্যামেরা। এর ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ব্যবহারকারীকে দিবে দুর্দান্ত ছবি ও ভিডিও এর অভিজ্ঞতা। হালের ক্রেজ সেলফি তোলার সময়ও পাওয়া যাবে বাড়তি সুবিধা কারণ এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ‘এআই বিউটিফিকেশন’ মোড দিবে সামাজিক মাধ্যমে আপলোড করার জন্য যুঁতসই ছবি।

ফোনটিতে পারফরমেন্স ও স্টাইল একসাথে দুটি জিনিসেরই সমন্বয় রয়েছে। শক্তিশালী প্রসেসরের জন্য এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম।  

মোদ্দাকথা, আকর্ষণীয় সব ফিচার ফোনটিকে এনে দিয়েছে অলরাউন্ডার তকমা। কারো লাইফস্টাইলে নতুন কিছু যোগ করার জন্য এক এফ১৯ ফোনই যথেষ্ট।

ফোনটির বাজার মূল্য ২১,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও যারা প্রি-অর্ডার করবেন তাদের জন্য থাকছে একটি অসাধারণ ব্লুটুথ লাউড স্পিকার একদম ফ্রি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি